ফায়ারফক্স দিয়ে বিশ্বকাপ ২০১০ এ পছন্দের দলকে জিতিয়ে দিন

পারসোনা দিয়ে সাজানো আমার ফায়ারফক্স
ফায়ারফক্স দিয়ে সাজানো আমার ফায়ারফক্স

বিশ্বকাপ ২০১০ নিয়ে যখন সারা পৃথিবীর মানুষ উন্মাদনায় মাতাল, তখন আমাদের সবার প্রিয় ফায়ারফক্স ব্রাউজার ৩২ দলের মধ্যে প্রিয় দলটিকে জিতিয়ে দেবার লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। আপনি সেই লড়াইয়ে অংশগ্রহণ করে জিতে নিতে পারেন একটি 'ফায়ারফক্স কাপ'। সত্যিই তাই। এবার ফায়ারফক্স ব্যবহার করে নিজের পছন্দের দলকে সমর্থন করুন। কিভাবে? ফায়ারফক্সকে পারসোনা দিয়ে সাজিয়ে তোলার পদ্ধতি আপনারা জানেন। এবার সেই পারসোনা দিয়েই ফায়ারফক্সকে বর্ণিল করে তুলুন পছন্দের দলের পতাকা দিয়ে। ফায়ারফক্স কাপ সাইটটিতে গেলেই প্রিয় দলের পতাকা পাবেন।
ফায়ারফক্স কাপ সাইট
ফায়ারফক্সকাপ সাইট
নির্দিষ্ট পতাকার উপরে মাউস দিয়ে ক্লিক করলেই সেটা ফায়ারফক্সের ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট হয়ে যাবে। আপনার পছন্দের দল যদি জিতে যায়, তাহলে আপনি পাবেন একটি "ফায়ারফক্স কাপ"।
ফায়ারফক্স কাপ
ফায়ারফক্স কাপ
এ পর্যন্ত ৫০ এর বেশি সমর্থন যে দলগুলো পেয়েছে, সেই দলগুলোর পরিসংখ্যান নিচে দেয়া হলঃ
  • Brazil      2,483
  • Argentina     1,886
  • Mexico     1,190
  • Germany     1,037
  • Spain     639
  • England     343
  • Serbia     326
  • Italy     290
  • Chile     211
  • Uruguay     108
  • United States     98
  • Netherlands     78
  • France     67
  • Algeria     65
  • Portugal     60
  • Paraguay     59
  • Greece     55
  • South Korea     55
  • Honduras     52
এই  FootieFox এডঅনটিও সেই সাথে ইনস্টল করে নিতে পারেন।
# আপনার কম্পিউটারে ফায়ারফক্স ব্রাউজার ইনস্টল করা না থাকলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন।
(উপরের ছবিতে নমুনা হিসেবে আর্জেন্টিনার পতাকাটি ব্যবহার করা হয়েছে। এই ছবিটির মাধ্যমে নির্দিষ্ট কোন দলের প্রতি আমার পক্ষপাত প্রকাশ পায় না)

টেমপ্লেট ডিজাইনার সবাই ব্যবহার করতে পারবেন

নতুন ব্লগার টেমপ্লেট ডিজাইনারআমরা এর আগে মার্চ মাসে 'ব্লগার ডিজাইনার' দিয়ে নিজের টেমপ্লেট নিজেই সম্পাদনা করার কথা জেনেছিলাম। তখন সুবিধাটি শুধুমাত্র draft.blogger.com ঠিকানায় পাওয়া যেত। কিন্তু এখন এই সুবিধাটি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। এখন থেকে ব্লগার টেমপ্লেট ডিজাইনার সুবিধাটি blogger.com ঠিকানাতেও পাওয়া যাবে।ব্লগার টেমপ্লেট ডিজাইনার
  • গুগল আইডি ও পাসওয়ার্ড দিয়ে Blogger.com এ লগইন করুন।
  • দেখতে পারবেন যে, আগের Layout ট্যাবটির নাম পরিবর্তন করা হয়েছে।
  • এখন এর নাম Design, এখানে 'Template Designer' নামক নতুন একটি ট্যাব দেখা যাচ্ছে।
ইতিমধ্যে এই সুবিধাটিতে বেশ কিছু পরিবর্ধন ও পরিমার্জন করা হয়েছে। যেসব পরিবর্তন ইতিমধ্যে করা হযেছে সেগুলো হলঃ
  • সর্বমোট ১৯টি নতুন টেমপ্লেট
  • ডিজাইনকে লেআউট থেকে আলাদা করা হয়েছে। ফলে শুধুমাত্র CSS পাল্টিয়েই ব্লগের ডিজাইন পরিবর্তন করা যাবে। লেআউটের কোনরকম পরিবর্তন করতে হবে না।
  • একশয়ের বেশি উচুমানের ব্যাকগ্রাউন্ড ছবি বিনেপয়সাতে ব্যবহার করা যাবে।
  • একটিমাত্র জায়গা থেকে ডিজাইনের সব জায়গার রঙ পাল্টানো যাবে।
  • লেআউটের আকার ঠিক রাখতে পিক্সেল পর্যন্ত পরিবর্তন করা যাবে। ফলে নির্দিষ্ট মাপ পাওয়ার জন্য কষ্ট করতে হবে না।
  • রিয়াল টাইম প্রিভিউ ডিজাইন কন্ট্রোল প্যানেলের নিচে তাৎক্ষণিকভাবে দেখতে পারবেন।
  • সহজ এবং ঝামেলামুক্ত। ফলে সামান্য ধারণা থাকলেই এটা ব্যবহার করতে কোন সমস্যা হবে না।
  • Advanced ট্যাব ব্যবহার করে ডিজাইনারদের তৈরি CSS পাল্টে নিজের লেখা CSS ব্যবহার করতে পারেন। একই সাথে নিচের প্রিভিউ উইন্ডোতে তাৎক্ষণিক প্রিভিউ দেখতে তো পারবেনই।
  • সবরকমের ব্রাউজারে সাপোর্ট করে। যেমন যদি গোলাকার কর্ণার চান, তাহলে তার জন্য প্রয়োজনীয় কোড ব্লগার বসিয়ে দেবে। ফলে ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার এবং ক্রোমের জন্য আলাদা আলাদা কোড আপনাকে বসাতে হবে না।

নিজের ব্লগটিকে যদি অনন্য ডিজাইনে পাঠকদের সামনে উপস্থাপন করতে চান, তাহলে এখনি বসে পড়ুন। আর মনের মতো করে নিজের ব্লগের ডিজাইন এবং লেআউট সাজিয়ে নিন।

এই বিষয়ক খবর প্রকাশিত হয়েছে ব্লগার বাজ এর Blogger Template Designer Now Available To Everyone নামক পোস্টে।

বিশ্বকাপ ফুটবল ২০১০ উপলক্ষ্যে গুগল লোগো

বিশ্বকাপ ফুটবল ২০১০ উপলক্ষে গুগলের লোগোগুগল বিশেষ বিশেষ দিনগুলোতে তাদের লোগো পাল্টে ফেলে এটা আমরা সবাই জানি। এরই ধারাবাহিকতায় বিশ্বকাপ ফুটবল ২০১০ উপলক্ষে গুগল তাদের লোগো পাল্টে ফেলেছে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০১০। এই মুহূর্তে সারা পৃথিবীতে আলোচনার প্রধান বিষয় হল এটাই। মানুষ দিনে রাতে নাওয়া খাওয়া বাদ দিয়ে নিজের প্রিয় দলকে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইয়ে দিচ্ছে। পত্রিকা, ম্যাগাজিনগুলো বিশ্বকাপ নিয়ে বের করছে বিশেষ সংখ্যা। গুগলেও worldcup 2010 সার্চ করলে কিছু অতিরিক্ত খবর পাওয়া যাচ্ছে। আসলে গুগলের সফলতার চাবিকাঠি এখানেই। মানুষের মনের খবর পড়ে ফেলতে গুগলের বোধহয় আর বেশি দেরী নেই।

বিশ্বকাপ উন্মাদনায় গুগল মাতোয়ারা

গোওওওওওওওওলবিশ্বকাপ ফুটবল শুরু হতে আর মাত্র তিনদিন বাকী আছে। ফুটবল উন্মাদনা আগামী এক মাস সারা পৃথিবীকে যে পাগল করে রাখবে, সে কথা বলাই বাহুল্য। ফুটবল জ্বরে পৃথিবীর অধিকাংশ মানুষ যখন কাতর হয়ে আছে, তখন গুগল কি আর সে প্রভাবের বাইরে থাকবে? মোটেও না।

গুগল.কম সাইটে যান এবং World Cup লিখে সার্চ করে দেখুন, ফলাফল কি দাঁড়ায়?গুগল.কম.বিডিতে ওয়ার্ল্ড কাপ সার্চ রেজাল্টপ্রথমেই ১১ ও ১২ জুনের খেলার খবরের সাথে রয়েছে বিশ্বকাপে খেলতে যাওয়া দেশগুলোর পতাকার ছবি। আর একেবারে নিচে গুগলের ডিফল্ট লোগোটি পাল্টে গেছে একেবারে ভিন্নভাবে।

সাধারণত আরও ফলাফল দেখানোর সার্চ রেজাল্ট পেজের তালিকার উপরে লেখা থাকে
Goooooooooogle
কিন্তু বিশ্বকাপ উন্মাদনার ফাঁদে পরে গুগল লেখাটি পাল্টে ফেলেছে। এখন লেখা আছে
Gooooooooooal!
www.banglahacks.com
যদি গুগল তার সার্চ রেজাল্ট বাংলায় দেখাতো তাহলে বোধহয় লেখা থাকতোঃ
গোওওওওওওওওওওল
তাইনা? আপনার কি মনে হয়?
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger