বাংলা হ্যাকস ব্লগের ওয়েব ঠিকানা পরিবর্তন করা হল। এখন থেকে 'বাংলা হ্যাকস' ব্লগের ঠিকানা/ হাইপার লিঙ্ক (URL) www.banglahacks.com এর বদলে http://banglahacks.blogspot.com হিসেবে পরিচিত হবে।
চলুন, এরো রিভারকে বাংলাহ্যাক্সে আবার নিয়ে আসি।
Posted by: Sushanta আমরা কি সব্বাই এরো রিভারকে ভুলে গেলাম? কী হলো ওর? এতো দিন কোনো সাড়া শব্দ না দিয়ে সুস্থ শরীরে কি সে এমন করে থাকতে পারে? আমি নিশ্চিত এরোর কোনো কঠিন অসুখ। নইলে বাংলাহ্যাক্স তাঁর বড্ড আদরের জিনিস । সে মাঝে চাকরির সন্ধানে ছিল। আমাকে বলছিল, যদি চাকরি নিয়ে ঢাকার বাইরে চলে যেতে হয় তবে তাঁর বাংলাহ্যাক্সের কী হবে? সে নিশ্চয় চাকরি নিয়ে বাইরে যায় নি। গেলে কি আর ঈদে নববর্ষে বাড়ি ফিরত না? আর ফিরলে কি সে বাংলা হ্যাক্সে পোস্ট না করে থাকত?
বড্ড মুখ চোরা ছেলে সে। এতো ভদ্র আর ভালো ছেলে, অথচ কাউকে নিজের নাম ধাম ঠিকানা কিচ্ছুটি বলে রাখেনি। কেউ জানে না, ওরা পরিচয়। আমাদের ঢাকার বন্ধু রা কিছু করতে পারেন না? কোনো সুত্র ধরে ওকে খোঁজে বের করতে পারেন না? কী আশ্চর্য যন্ত্র এই যন্ত্র ! কত দূরের মানুষকে আপন করে ফেলে , অথচ কী বিড়ম্বনা, এই যন্ত্রে সাড়া না দিলেই তাকে আমরা ভুলে যাই ! চিনি না!!!! আসুন, এই নববর্ষে আমরা ফেলুদা, কিম্বা কিরিটির ভূমিকাতে নামি , এরোকে সুস্থ শরীরে বাংলা হ্যাক্সে আবার নিয়ে আসি।

অর্কুটে ভাইরাস
Posted by: Sushantaএই পোস্টটা লিখেছেন কফিহাউসে আমাদের বন্ধু অভ্র। ভাবলাম আপনাদের কাজে আসবে বলে এখানে তুলে দিই। বিপদটি আপনাকেও পেয়ে বসতে পারে। আমাকেতো পেয়েইছে। সুতরাং অভ্র যেমন লিখেছেন , তেমনি ব্যবস্থা নিনঃ
প্রচুর সিনেমা দেখে শুতে শুতে বেশ রাত হয়ে গেছিল। হঠাৎ করেই দেখলাম অর্কুটে আপডেট আসছে বন্ধু বান্ধবরা ভুলভাল স্প্যানিশ কিছু কমিউনিটিতে যোগ দিচ্ছেন। একজনকে ফেসবুকে ঢুকে সতর্ক করে দিলাম – তোমার আইডি মনে হচ্ছে হ্যাক হয়েছে। তারপরে দেখি কেউ কেউ আপডেটে দিয়েছেন বোম শব্দ দেখলেই ডিলিট করবেন। দু একটা স্ক্র্যাপ ডিলিট করে ঘুমোতে গেলাম।
সকালে উঠে দেখি ভাইরাসের বোলবালা বেড়ে গিয়েছে প্রচুর। তাই চোখ বোলালাম নেটে। খবর বলছে অর্কুট আন্ডার এটাক। যে শব্দটিকে আমার বাংলা মনে হয়েছিল, তা আদপে বাংলা নয় – পর্তুগীজ বা স্প্যানিশ শব্দ (Bom Sabado) যার মানে হচ্ছে Good Friday. এই ভাইরাস আক্রমন ফ্রেবুয়ারী মাসেও একটা সময় দেখা গিয়েছিল। এটি একটি কুকি স্টিলিং ভাইরাস। অর্থাৎ আপনার ব্রাউসারের স্টোরড ইনফরমেশন থেকে তা আপনার অজান্তেই আপনার পরিচিত বন্ধু বান্ধবের কাছে পৌঁছে যাবে।
ভাইরাসটি আসলে জাভা স্ক্রিপ্ট বেসড। এটি একটি জাভা স্ক্রিপ্ট এমবেড করে দিচ্ছে আপনার ব্রাউসারের ফ্রেমে। কারো কারো মেশিনে হোস্ট ফাইলটিও বদলে যাচ্ছে। যদিও আমার মেশিনে এই সমস্যা হয়নি।
এখন কর্তব্য? – প্রথমেই আপনার ব্রাউসারের কুকি ও অন্যান্য স্টোরড ইনফরমেশন উড়িয়ে দিন। তারপর গুগল একাউন্টের পাসওয়ার্ড বদলে নিন google.com/accounts এ গিয়ে। পাসওয়ার্ডটির গুনগত মান যাচাই করে নিন। ভাল হয় যদি security question টাও বদলে নিতে পারেন। আর হ্যাঁ, অর্কুট এখন কটা দিন ব্যবহার করবেন না। বলা হচ্ছে ফেসবুকও আক্রান্ত হতে পারে।
শেষমেষ একটা কথা – হয়তো ভাবছেন আপনার একাউন্টটি হ্যাক হয়নি। কিন্তু সেখানেও ভুল হতে পারে। হয়তো আপনার অজান্তেই আপনার একাউন্টটি হ্যাক হয়ে গেছে। কাজেই সতর্ক হয়ে যাওয়া কিন্তু ভালো। আমি আরো কিছু বিস্তারিত জানতে পারলে এখানেই আপডেট করছি।
*আরেকটি প্রাসঙ্গিক লিঙ্ক দেখুনে এখানে
Related articles by Zemanta
- Google Chrome 6 Reportedly Screws Up Google Analytics (huffingtonpost.com)
- Apple, Google, Others Settle DOJ Inquiry Into Hiring Practices (huffingtonpost.com)
- Admin templates for Google Chrome make it more enterprise-friendly (downloadsquad.com)
- 40 APIs Used in 7 Days: Google Search, Flickr and Twitter (programmableweb.com)
Labels:
Gmail,
Google,
Internet,
Tips,
টিউটোরিয়াল
গোগোল ক্রোমের নতুন আকর্ষণীয় সংস্করণ দেখলেন?
Posted by: Sushanta গোগোল ক্রোমের নতুন আকর্ষণীয় সংস্করণ দেখলেন? আগের চেয়ে দ্রুত, আগের চেয়ে সুন্দর,আর সব চাইতে বড় কথা, এখন আপনি বাংলা লিখতে পড়তে পারেন খুব ভালো। দেখুন আমাদের ব্লগার রিয়ার পৃষ্ঠা কেমন দেখাচ্ছেঃ
তার মানে বাংলা লিখতে ক্রোম এখন ফায়ার ফক্সের সঙ্গে টেক্কা দিতে পারে।ডাউন লোড করতে এখানে ক্লিক করুন।
কোনো সেটআপের ঝামেলা নেই। সোজা ডাউনলোড এবং ইন্সটল হয়ে যাবে।
আপনাকে যথারীতি জিজ্ঞেস করবে, আপনার পছন্দের থিম বেছে নেবেন কিনা, একে ডিফল্ট ব্রাউসার করতে চান কিনা, আপনার আগেকার অন্য ব্রাউজার থেকে কোনো কিছু এতে আমদানি করতে চান কিনা। মায়, বুকমার্ক অব্দি। আপনি, সেগুলো পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন| চাই কি, আপনি হোম পেজকেও সুন্দর ছবিতে সাজিয়ে নিতে পারেন, আমাদের মতো।
কিন্তু আপনি যেটি জানতে চাইবেন, আপনার ব্রাউসারে বাংলা লিখবেন কী করে? উপরে ডান কোনে দেখুন একটা 'রেঞ্চের'ছবি আছে। এইটেই টুল মেনু বার। এতে ক্লিক করুন।
এবারে অপ্সন-আনডার দ্য হুড (Option বিকল্পে Under the Hood) মেনুতে ক্লিক করুন।
স্ক্রল ডাউন করে নিচে নেমে আসুন। আপনি চেঞ্জ ফন্ট মেনু পাবেন। আমরা সঙ্গের ছবিতে যেমন দেখালাম তেমনি আপনার কম্প্যুটারে আগে থেকে থাকা বাংলা ফন্টগুলোর থেকে বেছে নিয়ে অকে ক্লিক করে দিন।
কিন্তু, একটা জিনিস আমি যেটি লক্ষ্য করলাম , আমরা এই পোস্টে একটাও ইংরেজি শব্দ আমি লিখতে গিয়ে দেখতে পাইনি। html code-এ গিয়ে দেখি সেগুলো রয়েছে এবং, এখানে এই পোস্টেও দেখাচ্ছে। তার মানে ঝামেলা কিছু আছে। এক সঙ্গে দুটো ভাষাতে সহজে লেখা যাচ্ছে না।আমার মনে হয়, ফায়ার ফক্সের সঙ্গে পাল্লা দিতে ক্রোমকে এখনো অনেক পথ হাঁটতে হবে। ফায়ার ফক্সের মতো Add Ons যোগ করাটা এখনো তত সহজ হয়ে উঠেনি , আমরাও তাই এনিয়ে লেখা এড়িয়ে গেলাম।

খবর,
টেকনোলজি,
সার্চ ইঞ্জিন
Subscribe to:
Posts (Atom)

Hello, I am Aero River. Like to do web tweaking. :)