অনলাইনের কোটি কোটি ওয়েবসাইটের মধ্যে সবচাইতে বেশি ভিজিট হয় কোন সাইটগুলোতে। জানার আগ্রহ আমাদের সবার আছে। আর আমাদের এই কৌতুহল মেটাবার ব্যবস্থা করেছে গুগল। তাই গুগল এবার তৈরি করেছে অনলাইনে সর্বোচ্চ ভিজিট হওয়া ১০০০ ওয়েবসাইটের তালিকা। গুগলের Adwords এর অফিসিয়াল ব্লগে এই সম্পর্কিত
একটি খবর সারা অনলাইনে ঝড় তুলেছে। সম্প্রতি এক ব্লগ পোস্টে এরা জানিয়েছে যে, বিজ্ঞাপনদাতাদের কথা ভেবে কিছু নতুন সুবিধা চালু করতে যাচ্ছে। ফলে বিজ্ঞাপনদাতারা তাদের বিজ্ঞাপন প্রদানের আগে বাজার যাচাই এবং বিভিন্ন প্লান তৈরি করার জন্য অতিরিক্ত কিছু সুবিধা পাবেন। অনলাইনে থাকা সাইটগুলোর মধ্যে সর্বোচ্চ ভিজিট হওয়া ১০০০ ওয়েবসাইটের এই তালিকাটি তৈরির সময় মূলত বিজ্ঞাপনদাতাদের সুবিধার কথাই মাথায় রাখা হয়েছে।

যারা নিজেদের পণ্যের বিজ্ঞাপন দেন, তারা সবসময় চাইবেন যেন আসল ব্যক্তি, সত্যিকারের ক্রেতা তাদের বিজ্ঞাপনটি দেখে। গুগলের এডসেন্সে দেয়া বিজ্ঞাপনগুলোর যেন অপব্যবহার না হয়। যেন কেউ বিজ্ঞাপনগুলি নিয়ে অযথা ব্যবসা করতে না পারে, তার জন্য গুগলের এই তালিকাটি অনেকটাই সহায়কের কাজ করবে।
অনলাইনে কোটি কোটি ওয়েবসাইটের মধ্যে সবচাইতে বেশি ভিজিট হয় এমন ওয়েবসাইটের তালিকা তৈরির সময় গুগল কয়েকটি বিষয়কে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করেছে। বিষয়গুলি হলঃ
- Category
- Unique Visitors (users)
- Reach
- Page Views
- Has Advertising
তালিকার প্রথম দশটি সাইট হলঃ
- facebook.com
- yahoo.com
- live.com
- wikipedia.org
- msn.com
- microsoft.com
- blogspot.com
- baidu.com
- qq.com
- mozilla.com
সর্বোচ্চ ভিজিট হওয়া ১০০০টি ওয়েবসাইটের তালিকাটির লিঙ্ক
4 comments:
কিন্তু দুঃখের বিষয় facebook বাংলাদেশে banned হয়ে গেছে ।
তালিকাটা প্রয়োজনীয়। এরকম একটি তালিকা বানানোর জন্য গুগলকে এবং তা বাংলায় শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
সকল বাংলা ব্লগারদের প্রতি আমার দাবী,যেন প্রত্যেক বাংলা ব্লগে বাংলা লেখার প্যাড গেজেট যুক্ত করা হয়। বাংলা লেখার প্যাড গেজেট এর কোড না থাকলে এই লিংকটিতে যান http://www.banglahacks.com/2010/03/add-unicode-bangla-pad-in-blogger-blog.html
@ onmad.tk, ফেসবুক বাংলাদেশে ব্লক হওয়ার ঘটনায় আমি সত্যিই হতাশ। যেসব কারণে ফেসবুক বন্ধ করে দেয়া হয়েছে, ঠিক একই বিষয় ব্লগার.কম এর ব্লগেও আছে। কোনদিন যে ব্লগার.কম ব্লক করে দেয়া হয়, সেই ভয়ে আছি।
@ স্নিগ্ধা, মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ।
@ SM Tawhidul Islam, আপনার দাবীকে আমিও সমর্থন করি। কিন্তু আপনার কোন ব্লগে তো "বাংলা লেখার প্যাড" গেজেটটি দেখলাম না।
Post a Comment
বাংলা হ্যাকস ব্লগকে ভালোবাসুন, বন্ধু হোন। ইমেইলে সাবস্ক্রাইব করুন।