Showing posts with label আবিষ্কার. Show all posts
Showing posts with label আবিষ্কার. Show all posts

Translator for baby's cries

আমরা এত দিন জেনে এসেছি শিশু জন্মেই প্রথম চিতকার দিয়ে তার অস্তিত্ব এবং নিজ অধিকারের দাবী ঘোষনা করে। মা বাবা বুঝতে পারে না তাদের বাচ্চা কেন কাদছে, তার চাহিদা না মিটিয়ে কান্না থামাতে না পেরে অনেক ক্ষেত্রে নতুন মা বাবা কিছুটা হলেও বিরক্ত হয়, রাতে ঘুমের ব্যাঘাত হয়। মা বাবা যে ভাষায় কথা বলুক না কেন সমস্ত পৃথিবীর সব শিশুদের এক ভাষা, সে হচ্ছে চিতকার যা আমরা বুঝি না কিন্তু আজ একটা অবাক হবার মত সংবাদ নিয়ে এসেছি।
শিশুর কান্নার ভাষা অনুবাদ করে নিজেই বুঝতে পারবেন আপনার বাচ্চা কেন কাঁদছে। ক্ষুধা লেগেছে, ব্যাথা পেয়েছে, শীত লাগছে না কি বিছানা বদলাতে হবে।

জাপানের Muroran Institute of Technology এর প্রফেসর তমমাসা নাগাসিমা  শিশুর কান্না বা চিৎকারের শব্দ তরঙ্গ বিশ্লেষণ করে একটি ম্যাপ তৈরী করেছেন। এই শব্দ তরঙ্গের সূত্র ধরে শিশুর চিৎকার ধ্বনি অনুবাদ করা হবে। প্রফেসর তমমাসার বিজ্ঞানি দল বর্তমানে কম্পিউটারের সাহায্যে এই অনুবাদের কাজ করছেন তবে অনতিবিলম্বে এই কৌশল বহন যোগ্য ইলেকট্রনিক ডিভাইসে এসে যাবে। আর তখন?বাচ্চা কেন কাঁদছে তা বুঝে নেয়া কোন সমস্যা হবে না।[সংবাদ সূত্র]

ইস! আমি নাকি খুব কাঁদতাম, তখন যদি আমার মা বাবা এই যন্ত্রটা পেত তাহলে তাদের এত কষ্ট হত না।

একটি নিজস্ব ব্লগসার্চ ট্যাব ব্লগের শরীরে লাগিয়ে নিন

ব্লগে যদি একটি নিজস্ব সার্চইঞ্জিন থাকে তাহলে প্রয়োজনের সময় নির্দিষ্ট শব্দযুক্ত পোস্ট খুঁজে পাওয়া সহজ হয়। ব্লগসার্চের জন্য অনেকে ব্লগার.কম এর Page elements ট্যাবের গেজেট তালিকায় থাকা গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করেন। এছাড়া ব্লগার.কম এ খোলা ব্লগে কিভাবে একটি নিজস্ব ব্লগ সার্চ ইঞ্জিন লাগানো যায়, সে বিষয়ে আমি পূর্বেই আলোচনা করেছিলাম। আজকে যে সার্চ ইঞ্জিন নিয়ে আমি হাজির হয়েছি, তা একেবারে আধুনিক প্রযুক্তি দিয়ে নির্মিত। আর এই মজার প্রয়োজনের সার্চ ইঞ্জিনটি তৈরি করেছে Pax.com

এই সার্চ ইঞ্জিনটির বোতাম ব্লগের ডানপাশের মার্জিনে লেপ্টে থাকে। এখানে সার্চ লেখাতে ক্লিক করলে একটি অন্যরকমের সার্চইঞ্জিন এসে উপস্থিত হয়। আপনারা নিজেদের ব্লগের জন্য এই ফ্রি টুলটি সংগ্রহ করে নিতে পারেন Pax.com সাইট থেকে।সাইটে প্রবেশ করার পর তার নিচে Add a Site Search Tab to your site! লেখাতে ক্লিক করুন। নিচের ছবির মতো একটি পাতা খুলে যাবে। This is a first personal blog search engine in the world.
এখানে Get Started লেখাতে ক্লিক করুন। Now Click on Get Started.
এখানে Add Products & Get Code লেখাতে ক্লিক করে পরবর্তি পৃষ্ঠাতে চলে যান। Pax.com তিন রকমের সার্ভিস প্রদান করে। সেগুলো হল 1. Site Search, 2. Contact Form, 3. Search Tab
আপনি প্রয়োজন অনুযায়ী যে কোন একটি বা তিনটিই সিলেক্ট করে রাখতে পারেন।
খুলে যাওয়া পাতায় নাম, ইমেইল ঠিকানা, পাসওয়ার্ড, রঙ, ট্যাবটি ব্লগশরীরের কোথায় বসবে, ডানে বামে উপরে মাঝখানে নাকি নিচে তা পছন্দ করে নিন।
এখানে তথ্য দেয়া সম্পন্ন হলে আপনার দেয়া ইমেইল ঠিকানায় একটি একটিভেশন কোড পাঠানো হবে। সেখানে থাকা একটিভেশন লিংকে ক্লিক করে একাউন্টটি নিশ্চিত করুন। তারপর সাইটে প্রদত্ত নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।now give us your email id, password etc.
এই পাতায় Pax.com এর দেয়া সার্ভিসসমূহের সবকটির HTML কোড থাকবে। এখান থেকে আপনার পছন্দ ও প্রয়োজন অনুযায়ী কোড সংগ্রহ করে নিন।
Layout> Page Elements থেকে একটি HTML/ Javascripts গেজেটে সংগৃহীত কোডগুলো স্থাপন করুন।
এছাড়াও Layout>Edit HTML ট্যাবে ব্লগ টেমপ্লেটের যে কোন জায়গায় Pax.com এর দেয়া কোড স্থাপন করতে পারেন।
ব্লগের ডানে - বামে থাকা Search Tab এ ক্লিক করলে উপরের ছবির মতো একটি ডায়ালগ বক্স আসবে। এখানকার সার্চ বক্সে কিছু লিখলে তা আপনার ব্লগ থেকেই খুঁজে বের করবে।

আপনি ইচ্ছে করলে একটি সার্চিং টেক্সটবক্স ব্লগে লাগিয়ে নিতে পারেন।
সেক্ষেত্রে কোডপাতার একেবারে নিচের কোডটি স্থাপন করুন।

কোডপাতায় থাকা ইমেইল করার উপযোগী একটি কোড যদি ব্যবহার করেন, তাহলে অন্য কোন জায়গা থেকে 'ইমেইল করুন' জাতীয় কোড কোড আর ব্যবহার করতে হবে না।

আশা করি সব কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পেরেছেন।

ফায়ারফক্সের জন্য পরশমণি ডাউনলোড সমস্যার সমাধান

আপডেট: প্রথম আলো সহ অন্যান্য আসকি পদ্ধতিতে লেখা পত্রিকাগুলোর অনলাইন ভার্শন ফায়ারফক্সে (Firefox) দেখা যেত না। এই সমস্যাটির সমাধান দিয়ে আমি একটি পোস্ট লিখেছিলাম। সেই পোস্টের মন্তব্য ঘরে একজন মন্তব্য করেছেন যে 'পরশমণি' এডঅন'টি (Addons) তিনি ডাউনলোড (Download) করতে পারছেন না। কি কারণে তিনি ডাউনলোড করতে পারেননি, তা অবশ্য জানাননি। যাহোক আমার কাছে থাকা ফাইলটি বক্স.নেট সাইটে (Site) আপলোড (Upload) করে আপনাদের জন্য উপস্থাপন করলাম। আশা করি এবার 'পরশমণি' ডাউনলোড করতে কোনরকম সমস্যা হবে না।

প্রথম আলোসহ অন্যান্য পত্রিকা ফায়ারফক্সে ইউনিকোডে পড়ার পদ্ধতি

আমরা জানি যে প্রথম আলো সহ বেশ কিছু পত্রিকা আছে যারা নিজস্ব ফন্ট ব্যবহার করে। এই ফন্টগুলো ইউনিকোডভিত্তিক নয়। ফলে সেই পত্রিকাগুলো পড়তে হলে তাদের নিজস্ব ফন্ট ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করে নিতে হয়। কিন্তু 'পরশমণি' নামক একটি এডঅন (Addon) যদি ফায়ারফক্সে ইনস্টল করে নেয়া যায়, তাহলে আর আলাদা আলাদা পত্রিকার জন্য আলাদা আলাদা ফন্ট ইনস্টল করতে হবে না। এই প্রয়োজনীয় এডঅনটি তৈরি করেছে 'ভিস্তাআর্ক'। নতুন ফায়ারফক্স ৩.৫ (Firefox 3.5) এর জন্য আপডেটেড (Updated) পরশমণি এখন পাওয়া যাচ্ছে।

আপনারা জানেন প্রথম আলো সহ কিছু পত্রিকা ইতিমধ্যে নিজেদের সাইটের লিংক (Site Link) পরিবর্তন করে ফেলেছে। তাই আগের 'পরশমণি' এডঅনটি এইসব পত্রিকাকে সঠিকভাবে প্রদর্শন করতে পারতো না। নতুন ও আপডেটেড পরশমণিতে এই সমস্যাটির সমাধান করা হয়েছে।

এডঅনটি মজিলার অফিসিয়াল (Official) এডঅন সাইট (Addons) থেকে ফায়ারফক্সে ইনস্টল (Install) করে নিতে পারেন। কিংবা এডঅনটি ডাউনলোড (Download) করে কম্পিউটারে (Computer) হার্ডডিস্কে (Harddisk) রেখে দিয়ে ফায়ারফক্সে ইনস্টল করে নিতে পারেন।

ফায়ারফক্স ৩.০ এর জন্য 'পরশমণি' ডাউনলোড করার অফিসিয়াল সাইট হল:
https://addons.mozilla.org/en-US/firefox/addon/9975

আর ফায়ারফক্স ৩.৫ এর জন্য নতুন মডিফাই করা পরশমণি ডাউনলোড করুন নিচের ঠিকানা থেকে:
http://www.mediafire.com/?jn0nazya1zz


ডাউনলোডকৃত এডঅন ইনস্টল করার পদ্ধতি:
উপরে দেয়া লিংক থেকে poroshmoni-0_3-haxxored-by-invarbrass.xpi ফাইলটি ডাউনলোড করে হার্ডডিস্কে রেখে দিন। এবার ফায়ারফক্স চালু করে File menu থেকে Open File সিলেক্ট করে হার্ডডিস্কে থাকা poroshmoni-0_3-haxxored-by-invarbrass.xpi ফাইলটি দেখিয়ে দিন। Open কললেই এডঅনটি ইনস্টল হয়ে যাবে।
এবার প্রথম আলোসহ অন্যান্য পত্রিকা দেখতে পাবেন একেবারে স্পষ্টভাবে। আর পত্রিকার কোন লেখা কপি করলেও তা আর ভেঙে যাবে না। ইউনিকোড ফরমেটেই কপি হয়ে যাবে।

আপগ্রেডেট ফায়ারফক্স এক্ষুনি ডাউনলোড করে নিন। এখানে ক্লিক করে অফিসিয়াল ৩.৫ ভার্সনটি সংগ্রহ করুন।

কৃতজ্ঞতা:
  1. আমাদের প্রযুক্তি
  2. প্রজন্ম ফোরাম
আপডেট: একজন পাঠক মন্তব্য করেছেন যে পরশমনি ফাইলটি তিনি ডাউনলোড করতে পারছেন না। আপনি কি দয়া করে আর একবার নিচের দুটি থেকে আর একবার ডাউনলোড করার চেষ্টা করবেন?
ফাইল নং -১ .7z file. size: 8.7KB
ফাইল নং -২ zip file. size: 9KB

১০টি উৎসাহব্যঞ্জক 'হরাইজন্টাল' ওয়েবসাইট - ১ম পর্ব

ইন্টারনেটের (Internet) জন্ম হবার পর থেকে বহু সময় চলে গেছে। সেই সূচনা (Very Beginning) থেকে এখন পর্যন্ত ওয়েবসাইটগুলো (Website) খাড়াখাড়িভাবে (Vertical) পাঠকের কাছে উপস্থাপন করা হচ্ছে। স্ক্রীনের চাইতে বড় সাইটগুলোর (যা বেশিরভাগ) ডানপাশে (Right side) একটি স্ক্রলবার (Scrollbar) থাকে। স্ত্রীনে (Monitor Screen) যতটুকু দেখা যেতো, তার চাইতে বেশি পাঠ করতে হলে পাঠক বা দর্শককে সেই স্ক্রলবারটি ড্রাগ (Drug) করে করে নিচের দিকে নামতে হতো। এই খাড়াখাড়িভাবে (Vertical) ওয়েবসাইটকে উপস্থাপন করা দিন বোধহয় ফুরিয়ে যাবার খুব বেশি নেই। ইদানীং এমন কিছু সাইটের জন্ম হয়েছে, যার মূল পৃষ্ঠার (Main Page) বাকী লেখাগুলো খাড়াখাড়ি নয় পাশাপাশি (Horizontal) ভাবে সাজানো। এরকম সাইটগুলোর মূল পৃষ্টার পরবর্তী অংশগুলো দেখতে পাঠককে হরাইজন্টাল বারের (Horizontal bar) সাহায্য নিতে হয়। প্রচলিত (Usual) সাইটগুলোর ভিন্ন পৃষ্ঠাগুলো পড়ার জন্য মেনুবারে (Menubar) থাকা কোন লিংকে (Link) ক্লিক করলে তা উপর থেকে নিচে (Up Down) ওঠানামা করে। কিন্তু ইদানীং দেখা যাওয়া নতুন কিছু ওয়েবসাইটের মেনুবারে ক্লিক করলে সাইটটির পৃষ্ঠাগুলি ডানে বামে (Right and Left) যাতায়াত করে। এরকম কিছু অত্যাধুনিক ডিজাইনের (Advanced Design) হরাইজন্টাল ওয়েবসাইটের খবর আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করবো।
১। Eric Ryan Anderson Photography
নামটাই বলে দিচ্ছে এটা কি ধরণের ওয়েবসাইট। আসলে এটা Eric এর ব্যক্তিগত সাইট। টেক্সাসে বাড়ি তার। ওয়েবসাইটটির ডিজাইন খুব সিম্পল (Very Light)। কোন জটিল কাঠামো দিয়ে পাঠককে বিভ্রান্ত করবার কোন চেষ্টাও সাইটটির মধ্যে দেখা যায় না।

২। Graphic Design Essex
গ্রাফিকস ডিজাইন নিয়ে সাধারণের সাথে যোগাযোগ আরও বেশি বাড়ানোর জন্য এই সাইটটির জন্ম হয়েছে। বন্ধুবৎসল ডিজাইনটি শৈশবের মজান নোটবইয়ের (Funny Notebook) কথা অনেককে মনে করিয়ে দিতে পারে। সেই স্কুল জীবনের (School Life) কথা মনে করে কারও কারও ঠোটের কোনে একটি তৃপ্তির হাসিও ভেসে উঠতে পারে।

৩। Gavin Castleton
Gavin Castleton একজন সুরশিল্পী। পিয়ানোতে (Piano) ধ্রুপদী (Classic) সুর তুলতে তিনি পছন্দ করেন। তিন বৎসর বয়সেই তার পিয়ানোবাদনে হাতে খড়ি হয়েছে। একেবারে ভিন্নভাবে উপস্থাপনের জন্য এই সাইটটি আপনাকে চমকৃত করবে। ব্যাকগ্রাউন্ডের ছবিটি খুবই উচ্চমানের ভঙ্গির।

৪। Carrot Creative
সোশাল মিডিয়া এবং ডিজাইনে অভিজ্ঞতাসমৃদ্ধ Brooklyn Marketing Company এই সাইটটির মাধ্যমে অনলাইনে তাদের উপস্থিতি প্রকাশ করেছে। অল্প কয়েকটি ক্লিকেই এই কোম্পানির বিভিন্ন তথ্য খুব সহজে আপনার নাগালে এসে উপস্থিত হবে।
৫। Lomotek
বিভিন্ন ধরণের টেকনিকাল বিষয়ে সহায়তা করে এই কোম্পানী। মনের মতো রঙ এবং নেশা ধরিয়ে দেবার মতো জটিল বিষয় নিয়েই এদের কাজ কারবার। এই সাইটটির উজ্জ্বল এবং বর্ণময় বাস্তব ডিজাইন (Bright and colorful live design) আপনাকে মুগ্ধ করবে একথা আমি নিশ্চিতভাবেই বলতে পারি।

আগামী পর্বে সমাপ্ত

প্রথম আলো পড়ুন ইউনিকোডে

হ্যাঁ, প্রথম আলো পত্রিকা এখন থেকে ইউনিকোডে পড়ার ব্যবস্থা হয়েছে। অনলাইনে প্রথম আলো পত্রিকা কোন ইউনিকোড ভার্সন বের করেনি। এজন্য তাদের নিজস্ব একটি ফন্ট ডাউনলোড করে ইনস্টল করে নিতে হয়। কিন্তু ভিস্তাআর্ক ফায়ারফক্সের জন্য এমন একটি এডঅন তৈরি করেছে, যার মাধ্যমে এখন থেকে প্রথম আলো ফন্টটি ইনস্টল না করেও ইউনিকোডে পত্রিকা পড়া যাবে। এর জন্য আপনাকে ফায়ারফক্সে একটি এডঅন ইনস্টল করে নিতে হবে।
https://addons.mozilla.org/en-US/firefox/addon/9975 -এই ঠিকানায় গিয়ে মজিলা একাউন্টে লগ ইন করে অ্যাডঅনটি ইনস্টল করে নিন। যদি মজিলার ফ্রি অ্যাকাউন্ট না থেকে থাকে তবে http://www.vistaarc.com/downloads/poroshmoni/এই ঠিকানা থেকে রেজিস্ট্রেশন ছাড়াই এডঅনটি আপনার ফায়ারফক্সে ইনস্টল করে নিন।

এই মুহূর্তে 'পরশমনি' নামক এই এডঅনটির বেটা ৩ ভার্সন চলছে। তাই ডেভেলপাররা কোন বাগ থাকার সম্ভাবনা অস্বীকার করছেন না। কোন রকম বাগ থাকলে তা rifat[plus]poroshmoni[at]gmail এই ঠিকানায় মেইল করে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

এই অনন্য সাধারণ এডঅনটি তৈরি করেছেন http://vistaarc.com/ - এর সফটওয়ার ইঞ্জিনিয়ার মি. এম এম রিফাত-উন-নবী।

খবরটি প্রকাশের সাথে সাথে ভিস্তাআর্ক কিছু সাধারণ প্রশ্নের উত্তর দিয়েছে।

সাধারণ কিছু প্রশ্নের উত্তর:
# আমি অ্যাডঅন ইন্সটল করেছি। কিন্তু কোথাও কোন আইকন বা ওই জাতীয় কিছু দেখতে পাচ্ছি নাতো।
=> এই ভার্সনে কোন আইকন যোগ করা হয় নি, তাই বাইরে থেকে কিছুই দেখা যাবে না।

# এই অ্যাডঅন কি লিনাক্সে কাজ করবে?
=> জ্বী করবে। ফায়ারফক্স

# এইটা ইন্সটল করার পর দেখি যুক্তাক্ষরগুলো ভাঙ্গা ভাঙ্গা দেখাচ্ছে, এখন কি করব?
=> খুব সম্ভবত আপনার মেশিনে "বংশী আলপনা" ফন্টটি ইন্সটল করা রয়েছে। ওটা আনইন্সটল করে নিলেই আর এই সমস্যা হবে না।

# ফন্ট তো খুব ছোট দেখাচ্ছে, এটা বড় করার উপায় কি?
=> Ctrl + "+" চেপে আপনার ফন্ট সাইজ বড় করে নিতে পারবেন।

# নতুন যে ফন্টটা আসছে সেটা তো দেখি খুবই বাজে, এইটা পরিবর্তন করা যায় না?
=> জ্বী, অবশ্যই যাবে। আপনার অপারেটিং সিস্টেম যদি উইন্ডোজ হয় তবে "Tool>Options> Contents" , আর লিনাক্স হলে "Edit> Preference> Content" ট্যাবে Fonts & Colors অপশনের ডানপাশে Advanced বাটনটা চেপে "Bengali" ভাষার জন্য আপনার পছন্দের ফন্ট নির্বাচন করে দিন। কিংবা উইন্ডোজ ব্যবহারীগন বিকল্প উপায় হিসেবে "Font Fixer" ব্যবহার করে ডিফল্ট ফন্ট পরিবর্তন করে নিয়েও এই সমস্যার সাথে সাথে পুরো সিস্টেমের বাংলা লেখার ক্ষুদ্রাকৃতি সমস্যার সমাধান করে নিতে পারেন।

শ্যাওলা থেকে জ্বালানী

জ্বালানী সাধারণত জৈব পদার্থ থেকেই তৈরি হয়। বা বলা যায় সাধারণ জ্বালানীমাত্রই জৈবপদার্থ। এই জ্বালানীর প্রয়োজনীয়তা সভ্যতার টিকে থাকার সাথে সম্পর্কযুক্ত। দিনে দিনে জৈব জ্বালানী যে পরিমাণে ব্যবহার হচ্ছে তাতে পৃথিবীর আবহাওয়ামণ্ডল দীর্ঘস্থায়ী ক্ষতির শিকার হচ্ছে। কার্বন ডাই অক্সাইড, ওজোন স্তর ইত্যাদির মাধ্যমে পৃথিবীর বাসযোগ্য আবহাওয়া বিপন্ন হচ্ছে। পরিবর্তিত হয়ে যাচ্ছে ঝড় বৃষ্টির সময়সূচী। বেড়ে যাচ্ছে প্রাকৃতিক বিপর্যয়। এমন পরিস্থিতিতে বিকল্প জ্বালানী খোঁজার জন্য বিজ্ঞানীদের চেষ্টার অন্ত নেই।
পেট্রোলের বিকল্প তৈরির জন্য বিজ্ঞানীদের চেষ্টা অনেকদিনের। কিছুদিন আগে গম ভুট্টা প্রভৃতি খাদ্যযোগ্য ফসল থেকে ইথানল তৈরি করা সম্ভব হয়েছে। কিন্তু এতে মানুষের খাদ্য ভান্ডারে টান পরার আশংকা থেকেই যা। এমন পরিস্থিতিতে যুক্তরাস্ট্রের এক বাংলাদেশী বিজ্ঞানী শ্যাওলা থেকে ইথানল আবিষ্কারের কৃতিত্ব দেখিয়েছেন। এতে আলাদা করে কোন টাকা খরচ করতে হবে না। প্রচুর আলোবাতাস পায় এমন জলাভূমিতেই এই শ্যাওলার আবাদ করা যেতে পারে।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger