Showing posts with label Music. Show all posts
Showing posts with label Music. Show all posts

উইনঅ্যাম্পের মতো লিনাক্সের মিউজিক প্লেয়ার- QMMP

qmmp winamp like music player for linuxআপনারা ইতিমধ্যে উবুন্টু'র জন্য কয়েকটি মিউজিক প্লেয়ারের সাথে পরিচিত হয়েছেন। আমি উবুন্টু লিনাক্সের জন্য নতুন মিউজিক প্লেয়ার 'Listen' পোস্টটিতে উইন্ডোজের Winamp Player এর মতো লিনাক্সের প্লেয়ার XMMS এর জন্য আফসোস প্রকাশ করেছিলাম। আমার কাছে সত্যি এখনও Winamp এর মতো বন্ধুবৎসল আর কোন সফটওয়ারকে মনে হয় না। অবশ্য অনেক আগে থেকে ব্যবহার করি বলে হয়তোবা এর সাথে ভালোবাসা হয়ে গেছে। উবুন্টুতে চলে আসার পর প্রিয় Winamp এর অভাব খুব বোধ করছিলাম। অন্যান্য লিনাক্স ডিস্ট্রিবিউশনে XMMS থাকলেও উবুন্টুতে এটা ছিল না। কিন্তু আজ এমন একটি মিউজিক প্লেয়ারের দেখা পেলাম, যা পেয়ে মনের খেদ অনেকাংশে দূর হয়ে গেল। এর নাম QMMP. একেবারে সম্পূর্ণ Winamp এর মতো চেহারা। আর উইনঅ্যাম্প এবং Xmms এর স্কিন গুলোও এতে ব্যবহার করা যায়। ভিসুয়ালাইজেশন, ইক্যুয়ালাইজার, প্লেলিস্ট, বিভিন্নধরণের ফাইলসাপোর্ট কি চাই? আশা করি এই প্লেয়ারটি উইনঅ্যাম্পপ্রেমীদেরকে সন্তুষ্ট করতে পারবে। This is winamp like music player which run on ubuntu, redhat, arc, gentoo, fedora etc linux.
QMMS মিউজিক প্লেয়ারটি mpeg1 layer 1/2/3, ogg vorbis, native flac support, musepack and wavpack, modplug, wmpa, pcm wave, acc. audio cds, CUE sheet, WavPack embedded CUE and FLAC embedded CUE সাপোর্ট করে। ALSA, PulseAudio, Jack or OSS sound ব্যবহার করতে পারে। আসলে এগুলো হল qmmp এর কিছু প্রাথমিক ফিচার। একটি মিউজিক প্লেয়ারের কাছে আপনি যা চান, তার সবগুলোই রয়েছে এই সিম্পল কিন্তু শক্তিশালী মিউজিক প্লেয়ারটিতে।
Winamp like player can play every kind of music or song in linux.
এর একটাইমাত্র দুর্বল দিক হল যে এ QT application, Nokia'র এই পণ্যটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য www.qtsoftware.com/qt দেখতে পারেন।

এর অন্যান্য ফিচারগুলো হলঃ
  • Last.fm/Libre.fm scrobbler
  • Spectrum Analyzer
  • ProjectM visualization
  • Sample rate conversion
  • Bs2b dsp effect
  • Streaming support (MP3, Vorbis via IceCast/ShoutCast)
  • Removable device detection (via HAL)
  • MPRIS support
  • Global hotkey support
  • Video playback via Mplayer
  • Lyrics support (using lyricsplugin.com)
এবং আরো অনেক অনেক কিছু। প্রতিনিয়ত যোগ হচ্ছে।

এতো ফিচারবহুল মিউজিক প্লেয়ারটি হয়তো সিস্টেম মেমোরীর অনেকটুকু জায়গা দখল করে রাখে বলে আপনি হয়তো ভয় পাচ্ছেন। কিন্তু ভয় পাওয়ার কিছুনেই। প্লেলিস্টে ১০০ গান লোড থাকা অবস্থায় এটা মেমরীর মাত্র 11MB ব্যবহার করে। অথচ Goggles Music Manager ব্যবহার করে 14 MB এবং Rhythmbox ব্যবহার করে 17mb, এই তথ্যটুকু অবশ্য আপনারা আমার উবুন্টু লিনাক্সের জন্য নতুন মিউজিক প্লেয়ার 'Listen' পোস্টটিতে আগেই পড়ে ফেলেছেন।

উবুন্টুর সিনাপটিক প্যাকেজ ম্যানেজার এ Qmmp এর বেশ পুরনো ভার্সনটি আছে। কিন্তু আমরা ইচ্ছে করলে নতুন রিলিজ হওয়া ভার্সনটি ডাউনলোড করে নিতে পারি। এর জন্য ২ রকম PPA রিপোজিটরি লিস্টে যোগ করে নিতে পারেন।

ক) এক্সপেরিমেন্টাল প্যাকেজ এর জন্য নিচের কমান্ডটি টার্মিনালে লিখে দিয়ে এন্টার দিন

কারমিক কোয়ালার জন্য
sudo add-apt-repository ppa:stiff.ru/qmmp-svn
জন্টির জন্য
sudo bash -c "echo 'deb http://ppa.launchpad.net/stiff.ru/qmmp-svn/ubuntu jaunty main ' >> /etc/apt/sources.list"
sudo apt-key adv --keyserver keyserver.ubuntu.com --recv-keys 2C2B0858
এরপর নিচের কমান্ডটি প্রয়োগ করে qmmp ইনস্টল করে নিন।
sudo apt-get update && sudo apt-get install qmmp
খ) স্ট্যাবল PPS

কারমিকের জন্য
sudo add-apt-repository ppa:stiff.ru/qmmp-releases
জন্টির জন্য
sudo bash -c "echo 'deb http://ppa.launchpad.net/stiff.ru/qmmp-releases/ubuntu jaunty main ' >> /etc/apt/sources.list"
sudo apt-key adv --keyserver keyserver.ubuntu.com --recv-keys 2C2B0858
এরপর নিচের কমান্ডটি দিয়ে qmmp ইনস্টল করুন।
sudo apt-get update && sudo apt-get install qmmp
ইনস্টল হবার পর qmmp মিউজিক প্লেয়ারকে খুঁজে পাবেন Applications > Sound & Video > Qmmp মেনুতে
qmmp সম্পর্কে আরও তথ্য এবং উবুন্টু ছাড়া অন্য লিনাক্সে ইনস্টলের পদ্ধতির জন্য মূল ওয়েবসাইট এবং প্রজেক্ট সাইট দুটি দেখতে পারেন।

আশা করি এবার লিনাক্সে গান শুনতে গিয়ে গিয়ে উইনএম্পের মতো গান শোনার কোন সফটওয়ার না থাকার দুঃখ ঘুচে যাবে।

উবুন্টুতে Goggles Music Manager ব্যবহার করুন

Goggles Music Manager for Linuxআমরা এর আগে "Listen" নামক উবুন্টু লিনাক্সের জন্য নতুন এক মিউজিক প্লেয়ার এর সাথে পরিচিত হয়েছি। এবার আমরা আর একটি মিউজিক ম্যানেজারের সাথে পরিচিত হবো। এর নাম Goggles Music Manager, এটা খুব ছোট আকারের আর Listen বা Rhymthmbox এর মতো অসংখ্য ফিচারও এতে নেই। বেশ সহজ সরল ফিচার, ব্যবহার করাও বেশ সহজ। কোনরকম ঝামেলা বা জটিলতা ছাড়াই Gapless গান শোনার জন্য এই এপ্লিকেশনটি উবুন্টুতে আপনারা ব্যবহার করতে পারেন।

লক্ষ্য করুন যে, একে মিউজিক প্লেয়ার বলা হয় নাই। বলা হচ্ছে মিউজিক ম্যানেজার। হ্যাঁ, আসলে এটা লোকাল হার্ডডিস্কে থাকা গানের সংগ্রহশালাকে স্বয়ংক্রিয়ভাবে genre, artist, album, এবং গান অনুযায়ী খুব দ্রুত সাজিয়ে নিতে পারে। এছাড়াও সহজ ট্যাগ এডিটিং ফিচার এর গুণাবলীতে অন্য এক বৈশিষ্ট্য যোগ করেছে।

আরও যেসব ফিচার এতে রয়েছে, সেগুলো হলঃ
  • Fast and light weight. Quick startup, no splash screen needed!
  • Supports Ogg Vorbis , FLAC, MP3 , MP4 , ASF and Musepack music files.
  • Support for AlbumArt embedded in tag or as separate file on disk.
  • Tag editing and file renaming capability (batch). One or more tracks may be edited at the same time.
  • Smart sorting with user configurable leading word filter to prevent sorting on common words like the, a or an.
  • Support for play lists. Play lists may be played in a certain configurable order, or browsed through like the main music library.
  • Export music library and play lists to XSPF,PLS,Extended M3U,M3U and CSV.
  • Clipboard & DND (drag-and-drop) support to arrange playlists and dragging to and from gnome / kde applications.
  • Uses xine multimedia library for gapless playback and buildin equalizer.
  • Written using FOX, one of the fastest GUI toolkits available. Support for FOX-1.6.x and the latest development version FOX-1.7.x.
  • Customizable icons. Either use buildin icons or use an existing gnome/kde icon theme.
  • Configurable user interface from minimalistic to detailed view. Full screen mode available with FOX-1.7.11.
  • Clean and fast database backend using SQLite 3.
  • last.fm audio scrobbler support. (libre.fm supported as well)
  • Replay Gain support (Ogg Vorbis, FLAC and mp3 with APE tags).
এই ছোট্ট কিন্তু কাজের এপ্লিকেশনটি অতি দ্রুত আপনার গানের সংগ্রহশালাকে তালিকাবদ্ধ করে ফেলতে পারবে। আর এ জন্য মেমরী লাগবে মাত্র ৮.২ মেগাবাইট। আর সিস্টেম রিসোর্স ব্যয় করবে মাত্র ২%।

মূলতঃ লিনাক্সের জন্য তৈরি করা এই Goggles Music Manager কে ডেবিয়ান ভিত্তিক অপারেটিং সিস্টেমেও চালানো যাবে। এর জন্য আলাদা .deb ফাইলও আছে।
প্রোজেক্ট হিসেবে চলা এই সফটওয়ারটিতে এখনও বিভিন্নপ্রকার ডেভেলপমেন্টের কাজ চলছে। বিস্তারিত তথ্য ও আনুষঙ্গিক অন্য তথ্য জানতে গুগলকোডে থাকা gogglesmm সাইটে ভ্রমণ করুন

# Goggles Music Manager কে চালাতে হলে আপনার কম্পিউটারে (উবুন্টু সিস্টেম) আগে থেকে Ubuntu Karmic Koala'র জন্য libxine1-ffmpeg একং Ubuntu Jaunty'র জন্য libxine-extracodecs ইনস্টল থাকতে হবে। যদি না থাকে তাহলে নিচের কমান্ড দুটি টার্মিনালে প্রয়োগ করে এখনি ইনস্টল করে নিন।

কারমিক কোয়ালার জন্যঃ sudo apt-get install libxine1-ffmpeg
এবং
জন্টি'র জন্যঃ sudo apt-get install libxine-extracodecs

উবুন্টু লিনাক্সের জন্য নতুন মিউজিক প্লেয়ার 'Listen'

গান শোনার জন্য কম্পিউটারে আমাদের একেকজনের পছন্দ একেকরকম। আমরা কেউ পছন্দ করি উইনএ্যাম্প (Winamp), কেউবা আমার জেটঅডিও (JetAudio)। কিন্তু উবুন্টু লিনাক্স? সবাই একবাক্যে শুধুমাত্র গান শোনার জন্য রিদমবক্সকে (Rhythmbox Music Player) ভোট দেবেন। আমিও তাই ব্যবহার করি। XMMS ছিল, কিন্তু দুর্ভাগ্য, উবুন্টুর জন্য এটা নয়। যা হোক, আজ উবুন্টুতে চলার মতো আর একটি মিউজিক প্লেয়ার পেলাম। নাম 'লিসেন' (Listen)। অনেক অনেক প্রয়োজনীয় ফিচার, যেমন পডকাস্ট ম্যানেজমেন্ট,(Podcast Management) সাউটকাস্ট ডাইরেক্টরি (Shoutcast Directory), লিরিকের লিংক, লাস্ট এফএম এবং উইকিপিডিয়ার তথ্য এই প্লেয়ারে অতি সহজে ব্যবহার করা সম্ভব।

স্বয়ংক্রিয় প্লেলিস্ট তৈরি করুন

আমার কাছে সবচেয়ে মজার এবং ক্ষেত্রবিশেষে প্রয়োজনীয় বলে মনে হয়েছে উইকিপিডিয়ার সাথে সংযুক্তির বিষয়টি। যে গানটি আপনি বাজাচ্ছেন, বা এইমাত্র বাজিয়ে শুনলেন, সেই গানটির নাম বা সেই গানের নামের সাথে সম্পর্কিত শব্দগুলো উইকিপিডিয়াতে কোথায় কিভাবে আছে, বা এই সম্পর্কে উইকিপিডিয়াতে কি তথ্য আছে, তা এক নিমেষে হাতের নাগালে এসে যায়। এছাড়াও ওই গানটি নিয়ে কি কি Events হয়েছিল বা আগামীতে হবে, গানটির লিরিক, কপিরাইট, Last.fm এ গানটি শোনার সুবিধা, ইত্যাদি পেয়ে যাবার জন্য আলাদাভাবে কোন সামান্য পরিশ্রমও আপনাকে করতে হবে না। আর বোনাস হিসেবে গানটি যে এলবামের অন্তর্ভুক্ত, তার প্রচ্ছদের ছবি তো পাবেনই।
প্লাগইন ডাইরেক্টরি

Last.fm এর সরাসরি যোগাযোগ রয়েছে এই Listen Player এর সাথে। Last.fm থেকে তথ্য নিয়ে আপনি মনের মতো করে একটি প্লেলিস্ট তৈরি করতে পারবেন। আর সম্প্রতি কি শুনলেন সেসবের তালিকা তো থাকবেই।

অনেক প্লাগইন দিয়ে সাজানো এই মিউজিক প্লেয়ারে যে সব ফিচার রয়েছে সেগুলো হলঃ
  • Playlists order are keeped
  • Fixed some encoding problem when downloading podcast
  • Write a new API to display html
  • New preference window layout
  • Ensured dialog window are open on the top of main window when it was in fullscreen
  • Big code cleanup with pylint
  • Updated gajim api
  • Suppression current playing song from gajim or pidgin status when exiting
  • Fixed flickering in top left screen, when pressing cover button
  • Decreased listen load time a lot
  • Resolved stream end and stop to this track conflic problem
  • Add viewport for webkit
তবে একটি ছোট্ট দুর্বলতা এই মিউজিক প্লেয়ারে রয়ে গেছে। আর সেট হল এটা অন্যদের চেয়ে মেমরী একটু বেশি ব্যবহার করে। রিদমবক্স যেখানে ব্যবহার করে ৫.৫ মেগাবাইট সেখানে এটার জন্য লাগে ৩০ মেগাবাইট। তবে রিদমবক্সের চাইতে অনেক বেশি সহজ, সুবিধাজনক ও প্লাগইন রয়েছে এই Listem music player এ। আপনি ইচ্ছে করলে একবার পরীক্ষা করে দেখতে পারেন।

Ubuntu Jaunty এবং Karmic এ লিসেন মিউজিক প্লেয়ার পাওয়ার জন্য নিচের কয়েকটি পদ্ধতি গ্রহণ করতে পারেন।

-Karmic:
32bit: listen_0.6.5-0~ppa1~karmic_i386.deb
64bit: listen_0.6.5-0~ppa1~karmic_amd64.deb


-Jaunty:
32bit: listen_0.6.5-0~ppa1~jaunty_i386.deb
64bit: listen_0.6.5-0~ppa1~jaunty_amd64.deb

Listen Music Player এর PPA যদি সিনাপ্টিকে যোগ করে নেন, তাহলে আপডেট পাওয়ার জন্য আপনাকে আর অপেক্ষা করে বসে থাকতে হবে না। অতএব উবুন্টুর ভার্সনভেদে নিচের কমান্ডগুলি টার্মিনালে লিখে দিন।

-Karmic এর জন্য
sudo add-apt-repository ppa:listen-devel/ppa

আর Jaunty এর জন্য
sudo bash -c "echo 'deb http://ppa.launchpad.net/listen-devel/ppa/ubuntu jaunty main' >> /etc/apt/sources.list"
sudo apt-key adv --keyserver keyserver.ubuntu.com --recv-keys AA832887


Ubuntu Karmic or Jaunty যে কোনটাতে সরাসরি ইনস্টল করার জন্য নিচের কোডটি ব্যবহার করুন।

sudo apt-get update && sudo apt-get install listen
যদি উবুন্টু ব্যবহারকারী না হন, তাহলে অন্য লিনাক্সের জন্য এই লিংকটি ভিজিট করুন।

এপ্লিকেশনটির কিছু স্ক্রিনশট দেখতে এখানে ভিজিট করুন।

অডিও ফাইল সরাসরি প্লে করুন

html5 audio player in ubuntu linux chrome browserআমরা এর আগে ব্লগার.কম এর ব্লগে আলাদা গেজেট লাগিয়ে ব্লগপাঠককে গান শুনিয়েছি। এর পদ্ধতি নিয়ে আপনার ব্লগে আপনার পছন্দের গানের সুরে পাঠকদের স্বাগত জানান এবং"আপনার ব্লগে আপনার পছন্দের গানের সুরে পাঠকদের স্বাগত জানান-০২ নামে দুটো পোস্ট "বাংলা হ্যাকস" ব্লগে প্রকাশিত হয়েছে। এই দুটো পোস্ট থেকে আপনারা জেনেছেন যে, কিভাবে ব্লগের পাঠকদের সাথে অনলাইনে আপলোড করা কোন গান শেয়ার করতে হয়। আজ আমরা আরও একটি সহজ পদ্ধতি জানবো। শুধুমাত্র একটি সহজ কোড যে কোন HTML গেজেট বা পোস্টপাতায় স্থাপন করেই আমরা যে কোন গানকে বাজাতে পারি। সরাসরি গান বাজানোর এই পদ্ধতিটি সম্ভব হয়েছে নতুন প্রযুক্তি HTML5 এর কারনে।

নিচের কোডটি লক্ষ্য করুন:

<audio src="http://sites.google.com/site/banglahacks/misc/Doelkoel-Tania.mp3" controls="controls" autoplay="autoplay"></audio>

উপরে দেয়া কোডটির লাল রঙের লাইনটি একটি গানের MP3 ফাইলের ডাইরেক্ট লিংক। এই জায়গায় আপনার পছন্দের গানের আপলোড করা ডাইরেক্ট লিংকটি বসান। এখানে controls এবং autoplay নামক দুটি এট্রিবিউট আছে। autoplay থাকার ফলে গানটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। আমি নিচের নমুনাতে autoplay দেইনি।



দুটি লক্ষ্যযোগ্য বিষয়ঃ
  • উল্লেখ্য যে এখনও কিছু কিছু ওয়েব ব্রাউজার এই HTML5 সাপোর্ট করে না। তাই সব ব্রাউজারে এই কোড কাজ নাও করতে পারে।
  • পোস্টের প্রথমে থাকা ছবিটি উবুন্টু ৯.১০ লিনাক্সের ক্রোম ব্রাউজারের অডিও প্লেয়ারের ছবি। আপনার ক্ষেত্রে এটা দেখতে ভিন্নরকম হতে পারে।
উল্লেখ্য যে নমুনা হিসেবে বাজানো গানটি "নীলনক্ষত্র" ব্লগের ব্লগার মি. খালিদ উমর এর মেয়ে 'তানিয়া'র গাওয়া। লিখেছেন তিনি নিজে। তাঁর ব্লগ ডায়েট এন্ড ফুডগানটি ৭ম সেকেন্ড সময় থেকে শোনা যায়

আপনার ব্লগে আপনার পছন্দের গানের সুরে পাঠকদের স্বাগত জানান


MusicPlaylist
Music Playlist at MixPod.com
আপনি কি শুনছেন , প্রতুল মুখোপাধ্যায়ের সেই বিখ্যাত গান , 'আমি বাংলায় গান গাই' ? এখানে গেয়েছেন বাংলাদেশের বিখ্যাত শিল্পী মাহমুদুজ্জামান বাবু। আপনি কি চাইবেন না, এমন এক সুন্দর আপনার পছন্দের গান দিয়ে আপনার ব্লগ পাঠকদের স্বাগত জানাতে? সেই সঙ্গে এমন এক একটি সুন্দর স্কিনে আপনার ব্লগ সেজেও উঠবে । কাজটি খুবই সহজ। আপনাকে শুধু www.mixpod.com এখানে গিয়ে সাইন ইন করতে হবে। এখানে আপনি পাবেন আপনার পছন্দের প্রচুর গান, ভিডিও -ওডিও দুভাবেই। কিন্তু আপনি চাইলে আপনার পছন্দের গানটি ইউ- টিউবের থেকেও তুলে নিতে পারেন। কিন্তু তার আগে চলুন, জেনে নেয়া যাক এখানে আপনাকে কী করতে হবে। সাইন ইন হয়ে গেলে উপরের মেনু বারে গিয়ে Create Plyalistএ যান। অথবা সেখানে না গিয়েও আপনি Browse Playlistএ আপনার পছন্দের গান শুনতে পারেন, খুঁজতে পারেন। তবে আমরা বলব আপনি আপনার গানের সংগ্রহ নিজে তৈরি করুন। এখানে আপনি উপরে Search Option পাবেন। নীচে আপনার জন্যে Add Music, Customize, Save Playlist এ তিনটি বিকল্প কাজের নির্দেশ থাকবে। Add Musicএ আপনি একটি URL বসাবার সুযোগ পাবেন। অন্য একটা উইন্ডোতে You Tube খুলে আপনি পছন্দের গান বেছে নিয়ে তার URLটা এনে এখানে বসিয়ে দিন। এবং Search বোতামে ক্লিক করুন। আপনার গানটি মুহূর্তে এখানে দেখা দেবে। ডান দিকে আপনি একটি কালো ত্রিভূজ দেখতে পাবেন। এটিতে ক্লিক করে আপনি গানটি বাজান। এর পাশেই একটি কালো + চিহ্ন থাকা বোতাম দেখতে পাবেন, সেখানে ক্লিক করতেই গানটি আপনার তালিকাতে যোগ হয়ে যাবে। এবারে Customizeএ গিয়ে আপনি উপরেরে ছবির মতো আপনার পছন্দের স্কিন, তার রং এবং এখানে সেটিংসটা দেখে নিন। নিজে থেকে বাজবে কিনা, ভল্যুম কম না বেশি চাইছেন দেখে নিন। এবারে Save Playlist এ চলে আসুন। এখানে আপনাকে জিজ্ঞেস করা হবে গানটির নাম, বিবরণ, এবং একটই ট্যাগ।যে ভাবে আপনি ব্লগ পোস্ট করেন সেভাবেই একটা পেজ খুলবে। কাজটা হয়ে গেলে নিচে সবুজ রঙের সেভ বোতামে টিপুন। আপনাতেই আপনি html কোডের পেজে চলে আসবেন। অথবা আপনাকে জিজ্ঞেস করবে আপনি সে কোড চান কিনা। নিশ্চয়ই আপনার জবাব হবে 'হ্যাঁ'। কোডের পৃষ্ঠাতে আপনি ফেসবুক, বেবো, ব্লগার এমন অনেক বিকল্প পাবেন। আপনার ব্লগ যদি হয় ব্লগার ডট কমের আপনি সে বিকল্প বেছে নিন এবং কোডটা কপি করুন। এবারে আপনার ব্লগের লেআউট পেজে গিয়ে যেখানে বসাতে চান সেখানে একটা html কোড গেজেট নিন। এবং সেই html কোড পেস্ট করে নিন। আপনি চাইলে ctrl+ f টিপে height বাwitdh শব্দগুলো খোঁজে নিয়ে দৈর্ঘ-প্রস্থের পরিমাপ কম বেশি করতে পারেন। তবে বেশির ভাগ স্কিনের জন্যে সেটা দরকার পড়ে না। এবারে এটা সেভ করুন আর আপনার ব্লগ রিফ্রেস করে গান শুনতে থাকুন। শোনাতে থাকুন!
দুটো কথা বোধহয় মনে রাখা ভালো। এক, আপনি ভিডিও বা ওডিও দুটো রূপেই গেজেটটা নিতে পারেন। তার জন্যে আপনি স্কিন বাছাই করবার আগেই মিক্সপডের ডিফল্ট স্কিনে সে বিকল্পগুলো পাবেন। স্কিনটি ভিডিও মোডেই খুলে । সেখানে ডান দিকের নিচের কোনে যেখানে You Tube এর লোগো রয়েছে তার ঠিক নিচেই পাবেন close বিকল্প। সেখানে ক্লিক করা মাত্রই এটি ওডিও মোডে রূপান্তরিত হয়ে যাবে। দ্বিতীয়ত, আপনি যে গানের তালিকাটি (Play List) তৈরি করবেন সেখানে যত গান থাকবে আপনার ব্লগে কিন্তু একে একে সব ক'টা গান বাজবে। সুতরাং আপনি যদি একটাই গান শোনাতে চান, তবে যে তালিকা থেকে কোডটা নেবেন সেখানে একটার বেশি গান রাখবেন না। আপনার পছন্দের গান আপনার ব্যক্তিত্বের এক নতুন দিকও তুলে ধরবে পাঠকের কাছে। আশা করছি এবারে আপনি আপনার ব্লগকে সুরেলা করতে সমর্থ হবেন । সমর্থ হবেন গানের টানে পাঠক টেনে আনতে।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger