Showing posts with label Top Posts. Show all posts
Showing posts with label Top Posts. Show all posts

Zemanta : ব্লগ লেখার নতুন যাদু। আপনার ব্লগ পোস্টগুলো সাজিয়ে তুলুন মনের মতো

Shaheed Minar, or the Martyr's monument, in Dh...Image via Wikipedia
From Bangla Hacks
         এই ২য়  ছবিটা দেখেছেন ? বুঝতেই পারছেন এটি পোস্ট লেখার, সম্পাদনা করবার পাতা। ডানদিকে লক্ষ্য করুন। Zemanta নামে একটা গেজেট রয়েছে। তাতে ছবি দেখাচ্ছে। নিচে দরকারি কিছু কাজের লিঙ্ক। নিচের দিকে দেখুন in text link দেখাচ্ছে। Labelsএর বাক্সখানা খোলা। যেন কিছু নিজে থেকেই বেরিয়ে এসে বসে যাবার জন্যে মুখিয়ে আছে।
          এবারে নিচে ৩য়  ছবিটি দেখুন। আমাদের পুরোনো Labelএর নিচে আরো কিছু আপনাতেই দেখিয়ে যেন জিজ্ঞেস করতে চাইছে আমরা কি সেগুলোর থেকেও কিছু বাছাই করতে চাইছি? করতেই পারি । ডানদিকে একটা ছবির উপর মাউস রাখতেই সেটি বড় হয়ে যাচ্ছে। যাতে ভালো করে দেখতে পারি। এবং বাছাই করতে পারি। একই ঘটনা ঘটবে নিচের Related Articleএর উপর মাউস রাখলে। সেগুলো বড় হয়ে গিয়ে পড়তে সুবিধে করে দেবে। সেখান থেকে বাছাই করলেই সেগুলোর লিঙ্ক এসে  পোস্টের নিচে  এ ভীড় করবে। আমারা স্ক্রল ডাউন করে Look what's new in Gmail পছন্দ করে ক্লিক করতেই দেখুন নিচে কী হয়েছে। আমরা ডানদিকের ছবিগুলো থেকে একটিতে বাছাই করে ক্লিক করতেই একেবারে উপরের Wikipedia থেকে ২১এর শহিদ বেদির  ছবি এসে বসে গেছে।সম্ভবত পিকাসাকে এখনো সমর্থণ দিচ্ছে না , আমরা তাই আমাদের নিজেদের দরকারি ছবিগুলো আলাদা করেই তুলেছি। কিন্তু, আপনি My Sources এ ক্লিক করলে এমন আরো অজস্র বিকল্প পেয়ে যাবেন। মায়, ফেসবুক, টুইটারে সেয়ার করবার সহজ পথের দিশা অব্দি।একবার পোস্ট করবার পর দ্বিতীয়বার সম্পদনার পাতা খুলে দেখবেন পাশের ছবি বা নিবন্ধের লিঙ্কগুলো অনেক বেশি নির্দিষ্ট তথা আপনার পোষ্টের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে গেছে। আপনি , আবারো সেখান থেকে বাছাই করে পোষ্ট সম্পাদনা করে ফেলতে পারেন।
From Bangla Hacks
                    আপনার ব্লগ লেখাকে এমন সহজ করতে চান কি? ব্যাপারটা একেবারেই সোজা। আপনার ব্রাউসারের Tool মেনুতে গিয়ে Add onsএ টিপুন। সেখানে Get Adds on মেনু খুলে Zemanta লিখে ক্লিক করুন । ইন্সটল করুন, যেভাবে অন্য Add ons ইন্সটল করে থাকেন। আপনার কাজ হয়ে গেল। ব্রাউসার বন্ধ করে আবারো খুলে আপনার পুরোনো কোনো পোস্ট সম্পাদনার পাতা খুলে দেখুন জেমান্টা এসে গেছে। আপনারা অবশ্যি, জেমান্টার লিঙ্কটা আমাদের এই পোস্টেই সরাসরি পেয়ে যাবেন। খোঁজে নিতে পারবেনতো? নীল শব্দগুলোতে মাউস বুলিয়ে দেখুন।
               ব্লগস্পট এরকম আর বেশকিছু মজার মজার ব্যাপার চালু করেছে। যেমন, এখন সেয়ার গেজেট আলাদা ইন্সটল করতে হয় না, আপনার ব্লগ পাঠকের পুরো হিসেব (Blog statistics) সহজেই দেখতে পারেন। আমরা চেষ্টা করব একে একে তার কিছু কিছু লিখতে।
              আমাদের সবার প্রিয় এরোর অনেক দিন সাড়া শব্দ পাচ্ছি না। আশা করছি সে ভালোই আছে। এবং চট জলদি কিছু একটা ভালো খবর পাবো । কিন্তু আমাদের প্রিয় বাংলা হ্যাক্স অনেকদিন নীরব ছিল বলে দেখে ভালো লাগছিল না। তাই আমি চট জলদি এই পোস্টটা লিখে ফেললাম। আশা করছি , আপনাদের এটি ভালো লাগবে। কোনো অসুবিধে হলে লিখে জানাবেন। তাতে পরে আর বিস্তৃত জানাবার চেষ্টা করব।
Enhanced by Zemanta

গত সপ্তাহের কয়েকটি বিশেষ পোস্ট # এপ্রিল 0১-০৮

বরাবরের মতো গত সপ্তাহের কয়েকটি বিশেষ পোস্ট প্রকাশ করা হল। আপনারা যারা সময়মতো 'বাংলা হ্যাকস' ভিজিট করতে পারেননি, তাদের পোস্টগুলো মিস করার কষ্ট থাকবে না। আর যারা নিয়মিত বাংলা হ্যাকস ভিজিট করেছেন, তারাও জানতে পারবেন কোন পোস্টগুলোকে আমি একটু বেশি গুরুত্ব দিচ্ছি। আমার পছন্দগুলো দেখে আপনার কি ধারণা? আপনিও কি মনে করেন এই পোস্টগুলো একটু বেশি গুরুত্ব পাওয়ার দাবী রাখে?

মার্চ ২০১০ মাসের কয়েকটি বিশেষ পোস্ট

মার্চ মাসে কয়েকটি প্রয়োজনীয় পোস্ট প্রকাশ করা হয়েছে। এই পোস্টগুলি আপনাদের ব্লগিং অভিজ্ঞতাকে আরও একধাপ বাড়িয়ে দেবে বলে প্রত্যাশা করি। এই মাসে 'গুগলসাইটস' সম্পর্কে নতুন টিউটোরিয়াল লেখা যেমন শুরু করেছি। তেমনি মেনুবার নিয়েও আলোচনার অবতারণা করা হয়েছে। আগামীতে আরও সুন্দর সুন্দর আকর্ষণীয় ও কাজের মেনু নিয়ে হাজির হব বলে প্রত্যাশা করি। এছাড়াও ব্লগার.কম এ খোলা ব্লগকে কিভাবে কাস্টমাইজ করা যায়, সে সম্পর্কিত একাধিক পোস্ট এই মাসে লেখা হয়েছে। আগামীতেও ব্লগের টেমপ্লেট ডিজাইন নিয়ে আরও পোস্ট লিখব বলে আশা করি। মাউসের লেজকে আকর্ষণীয় রূপ দেয়ার পদ্ধতি নিয়ে এই মাসে দুইটি পোস্ট প্রকাশিত হয়েছে। উবুন্টু লিনাক্স (১০.০৪) লুসিড লিঙ্কস প্রকাশিত হবে এপ্রিল মাসে। তার আগেই এই রিলিজটি আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছে। কারণ এটা হবে লং টার্ম সাপোর্ট রিলিজ। তাই মানুষ এই রিলিজের কাছে প্রত্যাশা করে অনেক বেশি। আধুনিক জীবনে টেকনোলজি বিষয়টি নিয়ে পোস্টের পাশাপাশি প্রকাশিত হয়েছে ব্লগারের ব্লগে আমাজন বিজ্ঞাপন কিভাবে লাগানো যায়, তার বিস্তারিত বর্ণনা।
এরকম বেশ কয়েকটি প্রয়োজনীয় পোস্ট মার্চ ২০১০ মাসে আপনাদেরকে উপহার দেবার চেষ্টা করেছি। আপনাদের কাজে লাগলে বা আপনারা সন্তুষ্ট হলে "বাংলা হ্যাকস" ব্লগের নিয়মিত প্রকাশনা সার্থক হবে।

নিচে বাছাইকৃত কয়েকটি পোস্টের লিংক আপনাদের জন্য পুনরায় প্রকাশ করা হলঃ
  1. গুগল সাইটস ব্যবহার করে ফাইল শেয়ার করা
  2. 'বিস্তারিত পড়ুন' লিংককে ডানপাশে নিয়ে আসার পদ্ধতি
  3. ব্লগের নিচে অতিরিক্ত কলাম তৈরি করার পদ্ধতি
  4. মন্তব্য ঘরে মন্তব্যকারীর অবতার দেখানোর পদ্ধতি
  5. আরেকটি সাইডবার তৈরি করার পদ্ধতি
  6. ভাসমান স্থির সাইডমেনু ব্লগার.কম ব্লগে তৈরি করার পদ্ধতি
  7. বাংলাদেশ ১৯৭১ এর ইতিহাস নিয়ে ওয়েবসাইট
  8. গুগলসাইটস দিয়ে স্ট্যাটিক ওয়েবসাইট খোলার পদ্ধতি
  9. উবুন্টু টুইক করার নতুন সফটওয়ার Ailurus
  10. মাউসের ঘুরন্ত লেজ তৈরি করার পদ্ধতি
  11. উবুন্টু আর মিন্ট লিনাক্সকে প্রচার করুন
  12. উবুন্টুতে ফোল্ডার আইকন সহজে পরিবর্তন করার পদ্ধতি
  13. iGoogle এবং Gmail এ ব্লগার পোস্ট গেজেট
  14. চার কলাম টেমপ্লেট- 'বাংলা ব্লগ টিপস'
  15. এক ক্লিকে ব্লগার ন্যাভবার ঢেকে রাখা ও দেখানোর বোতাম
  16. এক ক্লিকে পোস্ট মন্তব্য সাবস্ক্রাইব অথবা বাতিল করুন
  17. ব্লগের কোণগুলোকে বাঁকা করার পদ্ধতি
  18. ব্লগার.কম ব্লগে "ইউনিকোড বাংলা লেখার প্যাড"
  19. তারিখ ভিত্তিক সূচীপত্র (Table of Contents)
  20. Blogger.com ব্লগের টেমপ্লেট রঙ HTML দিয়ে পরিবর্তন করা
  21. 'লেবেল' গেজেটকে 'ড্রপডাউন' বা 'পপআপ' মেনুতে রূপান্তর করার পদ্ধতি
  22. সারাংশ ও তারিখসহ সাম্প্রতিক পোস্ট গেজেট
  23. Workrave আপনার পিঠব্যথা দূর করবে
  24. ফেসবুকের ডিফল্ট অবতারের বিকল্প কিছু ছবি
  25. Floating town:
  26. ছবি ও ওয়েবলিংককে লাইটবক্স দিয়ে আকর্ষণীয় করে তোলার পদ্ধতি
  27. উবুন্টুর নতুন লোগো, থিম, ব্রান্ড, ওয়েবসাইট ইত্যাদি
  28. উবুন্টু ১০.০৪ (লুসিড লিঙ্কস) ডিফল্ট ডেস্কটপ ওয়ালপেপার
  29. ফিডবার্ণার গেজেট বক্সকে সাজিয়ে নিন
  30. গুগল SEO রিপোর্ট কার্ড ডাউনলোড করুন
  31. মাউসের লেজ তৈরি করার পদ্ধতি
  32. প্রয়োজনে একের বেশি ব্রাউসারের ট্যাব চোখের সামনে খোলা রেখে কাজ করুন
  33. কিভাবে ব্লগার.কম ব্লগের আকার পরিবর্তন করতে হয়
  34. আমাজন বিজ্ঞাপন
  35. Technology in modern life-3
  36. Lubuntu10.04 alpha3 (Lucid Lynx) প্রকাশিত হয়েছে

আশা করি আগামীতেও আপনাকে "বাংলা হ্যাকস" ব্লগে নিয়মিত ভিজিটর হিসেবে পাশে পাবো।
  • আপনি কি বাংলা হ্যাকস ব্লগের বন্ধু হয়েছেন? যদি না হয়ে থাকেন, তাহলে এখানে ক্লিক করে বন্ধু হোন।
  • যদি ব্লগ ভিজিট না করে, নিয়মিত পোস্টগুলি ইমেইলে পেতে চান, তাহলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন।
  • আমি কি আপনার সামান্যতম উপকার করতে পেরেছি? যদি আপনার উত্তর হ্যাঁবাচক হয়, তাহলে এই পাতায় থাকা যে কোন একটি বোতাম/ ওয়েববাটন আপনার ব্লগে স্থাপন করে আমাকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করুন।
ধন্যবাদ সকলকে।

গত সপ্তাহের কয়েকটি জনপ্রিয় পোস্ট

সম্পাদকের প্রিয় পোস্ট [সপ্তাহ ৮]

এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম গত সপ্তাহের কয়েকটি জনপ্রিয় লেখা। ওই পোস্টটির পর থেকে আজ পর্যন্ত বেশ কয়েকটি পোস্ট "বাংলা হ্যাকস" ব্লগে প্রকাশিত হয়েছে যেগুলোর দিকে আপনাদের আর একবার দৃষ্টি দেয়া প্রয়োজন। সেই প্রয়োজনীয় পোস্টগুলো নিচে উল্লেখ করলাম।

গত সপ্তাহের কয়েকটি জনপ্রিয় লেখা

এখন থেকে গত সপ্তাহ বা পূর্ববর্তি কয়েকটি দিন বা মাসের জনপ্রিয় পোস্টগুলির খবরাখবর নিয়ে পোস্ট লিখবো বলে সিদ্ধান্ত নিয়েছি। এতে একটি মাত্র পৃষ্ঠা থেকে আগের দিনগুলোতে প্রকাশ হওয়া জনপ্রিয় পোস্টগুলি সম্পর্কে একটি ধারণা পাওয়া যাবে। ফলে ভিজিট না করার দরুণ কোন পোস্ট অপঠিত থেকে গেলে তা আর একবার পাঠ করা যেতে পারে। আজ গত সপ্তাহের কয়েকটি জনপ্রিয় লেখা নিয়ে পোস্ট লিখলাম।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger