Showing posts with label GoogleSites. Show all posts
Showing posts with label GoogleSites. Show all posts

গুগলসাইটস- এ আপলোড করা ফাইলের ডাইরেক্ট লিংক পাবার উপায়

আমরা অনেক সময় পাঠকের সাথে বিভিন্নরকম ফাইলের লিঙ্ক শেয়ার করি। আবার কখনও কখনও ব্লগ সাজাতে বা গেজেট তৈরি করতে গিয়ে আমাদের প্রয়োজন হয় নির্দিষ্ট ফাইলের ডাইরেক্ট লিঙ্ক। আজ আমরা জানবো ডাইরেক্ট লিঙ্ক কাকে বলে এবং কিভাবে গুগলসাইটস - এ আপলোড করা ফাইলের ডাইরেক্ট লিংক পাওয়া যায়।

ডাইরেক্ট লিংক কাকে বলেঃ
ডাইরেক্ট লিঙ্ক হল কোন ফাইলের সরাসরি লিংক। এটা সাধারণত নির্দিষ্ট ফাইলকে সরাসরি পয়েন্ট করা হয়। তাই অনেকে এই লিংককে Hot Link বলে থাকেন।

অনলাইনে ফাইল শেয়ার করার যেসব সাইট আছে, তারা ডাইরেক্ট লিংক দিতে চায় না। কারণ যদি ফাইলের সাইজ বড় হয়, তাহলে তা লোড হওয়ার সময় সাইটের ব্যান্ডওয়াইথ অনেকটা ব্যবহার করে ফেলে। ফলে হোস্টিং খরচ অনেকটা বেড়ে যায়। বিশেষ করে কোন কোন ফোরামে দেখবেন কোন ছবি সরাসরি দেখানোর জন্য নিষেধ করে, কারণ, যদি ছবির সাইজটি বড় হয়, তাহলে পেজ লোড হবার সময় বেড়ে যায়।

আবার অনলাইনে যদি কোন ফাইলের ডাইরেক্ট লিংক শেয়ার করেন, তাহলেও বিপদ হতে পারে। আপনার শত্রুপক্ষের কেউ হয়তো আপনার দেয়া ফাইলটি রোবট দিয়ে সারাদিন ধরে বারবার ডাউনলোড করতে থাকলো, সেক্ষেত্রে আপনার সাইটের ব্যন্ডওয়াইথ অযথা খরচ হয়ে গেল। হোস্টিং খরচও আপনার বেড়ে যাবে তরতর করে।

ডাইরেক্ট লিংকের চেহারা:
সাধারণত এরকম হয়, ধরি যদি ছবির ফাইল হয়, তাহলে হবে এরকম
www.yoursite.com/imagefile.png
এখানে সরাসরি ছবিটিকে ব্যবহার করা হয়েছে। আগে পিছে কোন কোড দিয়ে ছবিটিকে ছোটবড় করা হয়নাই। ফলে যখন ছবিটি কোথাও ব্যবহার করবেন, তখন সরাসরি সম্পূর্ণ ছবিটিই লোড হবে। ফলে ব্লগ বা ফোরাম লোড হবার সময় বেড়ে যাবে। পাঠকও বিরক্ত হয়ে পোস্ট পড়া বাদ দিয়ে সাইট ত্যাগ করতে পারেন।

এই সমস্যাটিকে এড়িয়ে যাবার জন্য এখন আর ডাইরেক্ট লিংক শেয়ার করার প্রচলন ততোটা নেই। তবে আমাদের যদি কখনও ব্লগ ডিজাইন করার জন্য কোন ছবি ফাইল বা জাভা স্ক্রীপ্ট ফাইলের দরকার পরে তাহলে কি করতে পারি। আমি এর আগে একটি সহজ হোস্টিং সাইটের কথা বলেছিলাম। আপনারা নিশ্চয় গুগল সাইটস ব্যবহার করে ফাইল শেয়ার করা পোস্টটি পড়েছেন। আর ইতিমধ্যে নিশ্চয় গুগলসাইটস-এ ফাইল আপলোড করেও বন্ধুদের সাথে শেয়ার করা শুরু করে দিয়েছেন। গুগলসাইটে আপলোড করা ফাইলগুলোর ডাইরেক্ট লিংক সাধারণত দেয়া হয় না। কিন্তু আমরা সামান্য একটু বুদ্ধি খাটিয়ে এখান থেকে ডাইরেক্ট লিংক পেতে পারি।

গুগলসাইটস এ আপলোড করা ফাইলের ডাইরেক্ট লিংক পাবার উপায়ঃ
গুগলসাইটস এ আপলোড করা ফাইলের লিংকছবি উপরের ছবিতে দেখুন। এখানে গুগলসাইটস এ আপলোড করা দুইরকম ফাইলকে দেখা যাচ্ছে। এর মধ্যে প্রথমটি একটি ছবি ফাইল এবং দ্বিতীয়টি একটি জাভাস্ক্রিপ্ট ফাইল। দুটোতে দুইরকম লিংক আছে। একে একে দুইরকম ফাইল নিয়ে আলোচনা করি।

প্রথম ফাইলঃ এখানে দুইটি লিংক আছে। একটি View এবং অপরটি Download
View লিংকটি রয়েছে এরকম
http://sites.google.com/site/banglahacks/shrd/feed-icon.gif?attredirects=0
আর Download লিংকটি রয়েছে এরকম
http://sites.google.com/site/banglahacks/shrd/feed-icon.gif?attredirects=0&d=1
লিংকদুটো ভালো করে লক্ষ্য করুন। এখানে http://sites.google.com/site/banglahacks/shrd/feed-icon.gif অংশটুকু দুইরকম লিংকেই রয়েছে। তবে লিংকভেদে শেষে কখনও ?attredirects=0 লেখা রয়েছে আবার কখনও ?attredirects=0&d=1 লেখা রয়েছে। আমাদের যদি কখনও ডাইরেক্ট লিংক প্রয়োজন পড়ে তাহলে আমরা নির্দিষ্ট ফাইলটির লিংকের প্রথম অংশটুকু ব্যবহার করবো। অর্থাৎ আমরা প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহার করবো এই লিংকটি
http://sites.google.com/site/banglahacks/shrd/feed-icon.gif
এটাই ফাইলটির ডাইরেক্ট লিংক
এবং শেষে লেখা ?attredirects=0&d=1 এই জাতীয় অংশটুকু সম্পূর্ণ মুছে দেব।

দ্বিতীয় ফাইলঃ দ্বিতীয় ফাইলটি একটি জাভাস্ক্রিপ্ট ফাইল। ব্লগের বিভিন্ন গেজেট যেমন সাম্প্রতিক পোস্ট, বিস্তারিত পড়ুন, রিলেটেড পোস্ট ইত্যাদি গেজেট তৈরিতে জাভাস্ক্রিপ্ট ফাইল ব্যবহার করা হয়। সেসব ক্ষেত্রে জাভাস্ক্রিপ্টের ডাইরেক্ট লিংক ছাড়া কাজ করতে হয়। এইরকম জায়গায় যদি আপনার নিজস্ব গেজেটের জাভাস্ক্রিপ্টের ডাইরেক্ট লিংক প্রয়োজন হয় তাহলে কি করবেন?
দেখুন আপলোড করা ফাইলটির লিংক দেখা যাচ্ছে এরকম
http://sites.google.com/site/banglahacks/shrd/layout.js?attredirects=0&d=1
এই লিংকটিতেও দুটি অংশ আছে।
প্রথমে রয়েছে http://sites.google.com/site/banglahacks/shrd/layout.js
এবং শেষে রয়েছে ?attredirects=0&d=1
এই ফাইলটির ডাইরেক্ট বা হট লিংক হল প্রথমটুকু। প্রয়োজনমতো ব্যবহার করতে চাইলে শেষের ?attredirects=0&d=1 লেখাটুকু মুছে দিন। আর নির্দিষ্ট জায়গায় ডাইরেক্ট লিংকটি প্রয়োগ করুন।

আশা করি কিভাবে গুগলসাইটস থেকে আপলোড করা ফাইলের ডাইরেক্ট লিংক পেতে হয়, তা বোঝাতে পেরেছি।

গুগল সাইটস ব্যবহার করে ফাইল শেয়ার করা

আমরা এর আগে গুগলসাইটস দিয়ে স্ট্যাটিক ওয়েবসাইট খোলার পদ্ধতি জেনেছি। আজ আমরা জানবো কিভাবে গুগল সাইটস'কে কোন ফাইল হোস্ট করার কাজে ব্যবহার করা যায়। আমরা মাঝে মধ্যে বিভিন্নরকমের ফাইল পাঠকের সাথে শেয়ার করি। ছবি বা ভিডিও ফাইল না হয় সরাসরি ব্লগে আপলোড করে পোস্ট করে দিলাম। কিন্তু যদি পিডিএফ ফাইল, গানের ফাইল, ডকুমেন্ট বা কোন টেক্সট ফাইল পাঠককে ডাউনলোড করতে দিলে সমস্যায় পড়তে হয়। আমি এর আগে ফাইল শেয়ার করুন শীর্ষক পোস্টে আপনাদেরকে বেশ কিছু ফাইল হোস্টিং সাইটের কথা জানিয়েছিলাম। এদের মধ্যে গুগল সাইটস এর কথাও বলেছিলাম। গুগল সাইটস এ ফাইল শেয়ার করা খুব সহজ। আলাদাভাবে কোন একাউন্ট খুলতে হয় না। একটি গুগল একাউন্ট থাকলেই চলে। আজ আমরা 'গুগল সাইটস' এ কোন ফাইল কিভাবে হোস্ট করে পাঠকের সাথে শেয়ার করতে হয়, তার পদ্ধতি জানবো।

আমি গুগলের বিভিন্ন ওয়েব এপ্লিকেশনগুলোতে রেজিস্টার ও লগইন করার জন্য একটি সাধারণ পদ্ধতি ব্যবহার করি। ফায়ারফক্স ব্রাউজারের একটি ট্যাবে জিমেইলে প্রবেশ করি, তারপর অন্য একটি ট্যাব নিয়ে সেটাতে ব্লগার.কম বা গুগলসাইট বা গুগলবুকস ইত্যাদি সাইটের লিংক লিখে কিবোর্ডের এন্টার চাপি। আমাকে আর আলাদাভাবে অন্য সাইটগুলোতে লগইন করতে হয় না। স্বয়ংক্রিয়ভাবে অন্য ট্যাবটিতে গুগলের অন্য ওয়েব এপ্লিকেশনটিতে লগইন হয়ে যাই। আপনিও ফায়ারফক্স ব্যবহার করে এই সুবিধাটি পেতে পারেন। আপনার কাছে ফায়ারফক্স নেই? তাহলে এক্ষুনি এখানে ক্লিক করে মজিলা ফায়ারফক্স ব্রাউজারের লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করে নিন।

আচ্ছা, ইতিমধ্যে গুগলসাইটস এ লগইন হয়ে নিয়েছেন নিশ্চয়। এবার দেখুন উপরে ডানপাশে নিচের ছবির মতো তিনটি বাটন রয়েছে।
Google sites create page edit page more options buttonএখানে Creat Page লেখাতে ক্লিক করুন। গুগল সাইটস' এর নতুন পেজ খোলার ট্যাব খুলে যাবে। এখানে একটি নতুন পেজ খোলার জন্য বিভিন্ন অপশন রয়েছে। নিচের ছবি দেখুন।
create a file cabinet and optionsআমরা কি ধরণের ফাইল তৈরি করবো, তা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে।
  • উপরের অংশে দেখুন চার রকমের পেজ তৈরি করতে পারবেন। সেগুলো হল
    Web Page, Announcements, File Cabinet, List
  • আমরা যেহেতু ফাইল হোস্ট করবো, সেহেতু File Cabinet সিলেক্ট করবো। ছবিতে নির্বাচিত করাই আছে।
  • এরপর নতুন পেজের একটি নাম দিতে হবে Name ঘরে
    আমি নাম দিয়েছি 'newpage' আপনি ইচ্ছেমতো এই নামটি দিতে পারবেন। তবে মনে রাখবেন, সেটাই হবে এই ফাইলটির লিংক।
  • এবার দেখুন দুইরকম অপশন আছে।
    1. Put page at the top level
    2. Put page under misc
    আমি এর আগে misc নামক একটি পেজ তৈরি করেছি। সেই পেজ থেকেই সরাসরি এই নতুন পেজ খোলার অপশনে এসেছি। তাই এটার নাম দেখাচ্ছে। আপনি যদি সরাসরি sitename/newpage ধরণের লিংক চান, তাহলে প্রথমটি সিলেক্ট করুন।
    আর যদি sitename/otherpage/newpage এই ধরণের পেজ চান, তাহলে এটা নির্বাচন করুন। কখনও কখনও এই ধরণের পাতারও প্রয়োজন পড়তে পারে। তবে এবার আমরা প্রথমটিই সিলেক্ট করেছি।
  • Choose a different location লেখাতে ক্লিক করে অন্য পেজের আন্ডারে নতুন পেজটিকে তৈরি করতে পারবেন।
  • এবার নিচের Create Page লেখাতে ক্লিক করুন।
  • নতুন ফাইল ক্যাবিনেট পেজটি তৈরি করা হয়ে যাবে।
  • এই পেজের উপরের অংশে দেখুন নিচের মতো কয়েকটি বোতাম আছে।
  • add file in google sites cabinet
  • এই বোতামগুলির সর্ববামের বোতাম Add file লেখাতে ক্লিক করলে আর একটি ডায়ালগ বক্স ওপেন হবে।
  • add file options
  • এখানে ব্রাউজ করে হার্ডডিস্কে থাকা ফাইল লোকেশন দেখিয়ে দিন এবং নিচের Upload বোতামে চাপুন। আপনার কম্পিউটারে থাকা ফাইলটি গুগলসাইটে হোস্ট হয়ে যাবে।

গুগলসাইটস দিয়ে স্ট্যাটিক ওয়েবসাইট খোলার পদ্ধতি

আমরা সাধারণত ব্লগার.কম এর ব্লগ নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করবো গুগল সাইট নিয়ে। Google Sites হলো গুগলের আর একটি বিশেষ সেবা। আর এটাও বিনে পয়সার। আমরা জানি সংক্ষেপে ওয়েবসাইট দুইপ্রকার। স্ট্যাটিক ও ডাইনামিক। ব্লগার.কম এ আমরা যে ব্লগ খুলি তা ডাইনামিক সাইট। আর গুগলসাইটের সাইটগুলো হল স্ট্যাটিক। ব্লগে কোন তথ্য নিয়মিতভাবে আপডেট করা হয়। নিয়মিত খবর বা টিউটোরিয়াল বা ডায়রি জাতীয় রচনা প্রকাশের জন্য ব্লগ হল উত্তম মাধ্যম। কিন্তু অফিস বা ব্যবসাকেন্দ্র বা ব্যক্তিগত সাইট যা নিয়মিত ধারাবাহিকভাবে পোস্ট দেয়ার দরকার নেই। নির্দিষ্ট কিছু তথ্য সম্বলিত কয়েকটা পাতা থাকলেই চলে, এরকম ওয়েবসাইটের জন্য স্ট্যাটিক সাইট তৈরি করাটাই উত্তম। এতে সাইট আপডেট সম্পর্কিত প্রয়োজনবাদে প্রতিদিন রচনা প্রকাশের কোন বাধ্যবাধকতা থাকে না। এই ধরণের সাইটের জন্য ফ্রি সার্ভিস হিসেবে "গুগলের সাইট" জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। আর এই সুবিধা পাবার জন্য আপনাকে আলাদাভাবে কোথাও কোন একাউন্ট খুলতে হবে না। অন্য ফ্রি ওয়েবসাইট বানাবার সাইটগুলোর সাথে এটাই প্রধান পার্থক্য। আপনার যদি একটিমাত্র জিমেইল থাকে তাহলে এর মাধ্যমে আপনি অসংখ্য সার্ভিস ফ্রি পেতে পারেন। তার মধ্যে একটি হল এই Googlesites

আজ আমরা জানবো কিভাবে 'গুগলসাইটস' এ স্ট্যাটিক ওয়েবসাইট খুলতে হয়
  • সরাসরি www.sites.google.com সাইটে চলে যান, আর আপনার গুগলএকাউন্টের আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন
  • কিন্তু গুগলের সার্ভিসগুলো পাবার ক্ষেত্র আমার পছন্দের পদ্ধতি হল:
  • ফায়ারফক্স ব্রাউজের একটি ট্যাবে জিমেইলো লগইন করি এরপর আরেকটা ট্যাব নিয়ে গুগলের যে সাইটে রেজিস্ট্রেশন করতে চাই, তার ঠিকানা লিখি এক্ষেত্রে অন্য ট্যাবে sites.google.com লিখে দিন
  • লোড হবার পর আপনার আইডি লগইন অবস্থায় থেকে পাসওয়ার্ড চাইবে প্রথমবার শুধু পাসওয়ার্ড চাইবে পরে আর চাইবে না
Start Google Site
গুগল সাইটের প্রথম পাতা
Creat Site লেখা নীল রঙের বোতামটিতে ক্লিক করুন। নিচের ছবির মতো পাতায় সরাসরি চলে যাবেন।
creat new google siteএই পাতা থেকে নতুন গুগল সাইট তৈরি করা শুরু করতে হবে। এখানে প্রথমে যে ধরণের কাজের জন্য সাইট বানাতে চান, তা সিলেক্ট করে দিতে পারেন।
দেখুন লেখা আছে: Choose a template to use এর নিচে কয়েকধরণের সাইটের ডিজাইন আছে।
যেমনঃ
Blank template, Project wiki, Classroom site, Family site, Soccer team

এই টেমপ্লেটগুলোতে আসলে আগে থেকেই পূর্বনির্ধারিত কিছু পেজ ও গেজেট তৈরি করে সেট করে দেয়া আছে। আপনাকে আলাদা করে খুঁজে খুঁজে স্থাপন করতে হবে না। শুধু কাস্টমাইজ করলেই হবে। আপনি যেকোন একটি পছন্দ করতে পারেন। তবে আমি আলোচনার সুবিধার্থে Blank template সিলেক্ট করেছি। এতে সুবিধা হল যে পরে নিজের প্রয়োজনমতো আরও পেজ ও গেজেট যোগ করতে পারবো. রঙ ও আকার পাল্টাতে পারবো।

যে ঘরগুলো পূরণ করতে হবে সেগুলো হলঃ
  • Name your site
  • Your site will be located at this URL এই ঠিকানাটাই আপনার সাইটের ঠিকানা হিসেবে ব্যবহৃত হবে। এটা সাইটের নাম যা লিখেছেন, তাই স্বয়ংক্রিয়ভাবে সেট হবে। ইচ্ছা করলে লভ্যতাসাপেক্ষে আপনি অন্য শব্দ লিখতে পারেন।
  • Choose a theme একটি থীম পছন্দ করে নিতে পারেন।
  • More Options আরো কিছু অপশন এখান থেকে পাল্টে নিতে পারেন। তবে এই দুটো এখনই পরিবর্তন করার দরকার নেই। পরে সময় নিয়ে ধীরে ধীরে সাইটটিকে কাস্টমাইজ করা যাবে।
  • Please type the code shown লেখার নিচের ক্যাপচা বর্ণগুলো ঠিকমতো টাইপ করে Creat site লেখা নীল রঙের বোতামে ক্লিক করে দিন।
ব্যাস তৈরি হয়ে গেল এক পাতার একটি স্ট্যাটিক ওয়েবসাইট। আমরা আগামী পোস্টগুলোতে এই গুগলসাইটটিকে কিভাবে কাস্টমাইজ করা যায়, এবং কি কি প্রয়োজনীয় কাজে ব্যবহার করা যায় সেবিষয়ে আলোচনা করবো।

উল্লেখ্য যে, গুগল সাইটের ঠিকানা সাধারণত লম্বা হয়
যেমন: http://sites.google.com/site/YOURSITENAME
আপনার যদি এরকম লম্বা ঠিকানা পছন্দ না হয়, তাহলে ইচ্ছে করলে নিজস্ব ডোমেইন ব্যবহার করতে পারেন। ব্লগারের ব্লগকে যেমন নিজস্ব ডোমেইনের সাথে সংযুক্ত করে নেয়া যায়, তেমনিভাবে গুগলসাইটে ফ্রি হোস্টিং রেখে নিজস্ব কাস্টমাইজ ডোমেইনকেও এর সাথে ব্যবহার করা যায়।

বাঙালির তৈরি দুইটি বিখ্যাত গুগলসাইটের ঠিকানা। সাইটগুলো দেখুন আর বুঝে নিন কত বিভিন্নরকম কাজে ব্যবহার এবং কত সুন্দর আকর্ষণীয় ডিজাইনেই না গুগলের এই সার্ভিসটিকে ব্যবহার করা যেতে পারে।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger